Articles | Ain o Salish Kendra(ASK)
বিচারহীনতা ও ভয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসব কবে
প্রতিবছরের মতো ২০২৪ সালেও ১০ ডিসেম্বর আমরা আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করছি। কিন্তু বিগত বছরগুলোর তুলনায় এই বছরের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক সরকার নেই। জুলাই মাসের গণ–অভ্যুত্থানে স্বৈরাচার হয়ে ওঠা একটি সরকারের পতন হয়েছে। দেশের সংবিধান ও আইনের সঙ্গে মানবাধিকারের বিষয়টি সরাসরি জড়িত। আর আইন ও সংবিধানের প্রয়োগ যেহেতু সরকারের দায়িত্ব, তাই মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনায় সরকারের বিষয়টি এসেই যায়।
বিগত সরকারের শাসনকালে দেশের জনগণের সভা-সমাবেশের অধিকার, স্বাধীন ও নির্ভয়ে মতপ্রকাশের স্বাধীনতা, জীবনের নিরাপত্তাসহ নানা সাংবিধানিক ও আইনি অধিকার হুমকির সম্মুখীন হচ্ছিল। সরকারের শেষ সময়েও তারা এই অধিকারগুলো সংকোচনের মাধ্যমে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিল। দেশের জনগণের অভূতপূর্ব সম্মিলিত উত্থান ও এই অধিকারগুলোরই সম্মিলিত প্রয়োগের মাধ্যমে আমরা স্বৈরাচার সরকারের বিদায় দেখেছি।
মানুষের সব অধিকারের বুনিয়াদি অধিকার হলো জীবনধারণের অধিকার। এই অধিকার সুরক্ষিত না হলে বাকি অধিকারগুলো নিরর্থক হয়ে পড়ে। বিগত বছরগুলোতে আমরা জীবনধারণের অধিকারের ওপর আঘাত আসতে দেখেছি। বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও জোরপূর্বক অন্তর্ধান বা গুমের ব্যাপক অভিযোগ ছিল।
এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর যুক্তরাষ্ট্র সরকারের নিষেধাজ্ঞা আরোপের পরপরই পরিস্থিতির বিস্ময়কর উন্নতি আমরা দেখতে পাই। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। এই বিষয়গুলো নিয়ে মানবাধিকারকর্মীরা দীর্ঘদিন ধরেই সোচ্চার ছিলেন। যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিস্থিতির উন্নতি হলো সেটা বাংলাদেশের জন্য সম্মানজনক না হলেও অবস্থার পরিবর্তন আমাদের জন্য স্বস্তিদায়ক।
বর্তমান সরকার গুমের ঘটনাগুলো তদন্তের জন্য একটি কমিশন করেছে। এই কমিশন এখন পর্যন্ত জনসমক্ষে যেটুকু তথ্য জানিয়েছে, তা রোমহর্ষক। একটি স্বাধীন দেশের নাগরিকদের ওপর এই ধরনের পাশবিক নির্যাতন মেনে নেওয়া কষ্টকর। কমিশনের কাজের পর আমরা আরও বিস্তারিত জানতে পারব বলে আশা করি।
এখানে উল্লেখ্য, এসব তথ্য জানা আমাদের জন্য যেমন জরুরি, তেমনি এসব ঘটনার বিচার হওয়াও বেশি জরুরি। আমরা আশা করি, বর্তমান ও ভবিষ্যৎ সরকার এ ঘটনাগুলোর বিচারের যথাযথ পদক্ষেপ নেবে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগগুলো নিয়েও আমরা একই ধরনের কমিশন ও ঘটনাগুলোর বিচার চাই। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের ঘটনাগুলোর সঙ্গে রাজনৈতিক সিদ্ধান্ত জড়িত বলেই প্রতীয়মান হয়। তাই এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি যেন না হয়, সেই বিষয়ে আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও অঙ্গীকার পেতে চাই।
আসকের পক্ষ থেকে বিভিন্ন সময়ে জাতীয় মানবাধিকার কমিশনে বেশ কিছু অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু এসব অভিযোগের বিষয়ে অগ্রগতি কখনোই জানা যায়নি। উচ্চ আদালত থেকে মানবাধিকার বিষয়ে অনেক ইতিবাচক রায় অতীতে পাওয়া গিয়েছিল। এই রায়গুলোকে আইনের ভাষায় ‘জুডিশিয়াল একটিভিজম’ বলা হয়। এগুলোর মাধ্যমে আমাদের সাংবিধানিক ও মানবাধিকারবিষয়ক আইন সমৃদ্ধ হয়েছে।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে অল্প সময়ে সবচেয়ে বেশি এবং ভয়াবহতম মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানের সময়। এই সময়ে জনগণের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ, সভা-সমাবেশে বিধিনিষেধ আরোপ, ইন্টারনেট বন্ধ ও যোগাযোগে বিঘ্ন ঘটানো এবং যথেচ্ছ গ্রেপ্তার করা হয়েছে। আইন ও সালিশ কেন্দ্র (আসক) এখন পর্যন্ত এই অভ্যুত্থানে মোট ৯০৮ জনের প্রাণহানির বিষয়ে তথ্য পেয়েছে।
এর মধ্যে ৭৫৯ জনের পরিচয় জানা গেছে আর ১৪৯ জনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই সময়ে আহত হওয়ার সংখ্যা কয়েক হাজার বলে অনুমান করা যায়। জুলাই অভ্যুত্থানে বিশেষত নিজ বাসায় গুলিতে শিশুদের মৃত্যুর ঘটনাগুলো অত্যন্ত মর্মান্তিক। এই সময়ে শিশু অর্থাৎ ১৮ বছরের কম বয়সী ১২৮ জন মারা গেছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী ব্যক্তিদের বিচার হওয়া প্রয়োজন।
জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে আমরা গণপিটুনিতে হত্যা ও গণ–মামলার প্রবণতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেতে দেখেছি। পত্রিকায় প্রকাশিত খবরের ভিত্তিতে আসকের তথ্য সংরক্ষণ ইউনিটের তৈরি করা হিসাবমতে, আগস্ট মাসে ২১ জন, সেপ্টেম্বরে ২৮ জন, অক্টোবর মাসে ১৯ জন গণপিটুনির শিকার হয়ে মারা যান। এই প্রবণতা বন্ধ হওয়া জরুরি। এ ছাড়া এই সময়ে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর বেশ কয়েকটি আক্রমণের ঘটনাও ঘটেছে।
গণহারে মামলা ও তাতে পাইকারি হারে আসামি করার উদ্বেগজনক প্রবণতা সাম্প্রতিক সময়ে কমে এসেছে। এসব মামলাতে সাংবাদিকদের আসামি করার প্রবণতা দেখা গেছে। এ ছাড়া গণহারে সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হতে দেখা গেছে। ভিন্নমতাবলম্বীদের ওপর আক্রমণ করা নিয়ে মানবাধিকারকর্মীরা বিগত শাসক গোষ্ঠীর নিয়মিত সমালোচনা করতেন। এই ধরনের কাজ আমরা বর্তমান ও ভবিষ্যৎ বাংলাদেশে আর দেখতে চাই না।
বাংলাদেশ অনেক দিক থেকে উন্নতি করলেও নারীর প্রতি সহিংসতার ঘটনাগুলো আমাদের হতাশ করে। টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতেও নারীর প্রতি সহিংসতার খবর আমরা পেয়েছি। আসকের তথ্য সংরক্ষণ ইউনিটের হিসাবমতে, অক্টোবরে মোট ৪৫ জন নারী সহিংসতার শিকার হয়েছেন, ধর্ষণের শিকার হয়েছেন ২৭ জন, দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৯ জন আর যৌন হয়রানির শিকার হয়েছেন ১৪ জন।
এ ছাড়া অনলাইনে যৌন ও অন্যান্য ধরনের হয়রানির শিকার নারী অধিকারের ক্ষেত্রে নতুন হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ দৃশ্যমানভাবে বৃদ্ধি পেয়েছে। তাঁদের জন্য নিরাপদ ঘর ও কর্মস্থল নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।
বাংলাদেশে আমরা একটি জাতীয় মানবাধিকার কমিশন পেয়েছি। কিন্তু এই কমিশনের তেমন কোনো কর্মকাণ্ডই আমরা দেখিনি। মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোতে মানবাধিকার কমিশনের কোনো দৃশ্যমান, কার্যকর ও প্রভাব বিস্তারকারী কোনো কাজ বা হস্তক্ষেপের উদাহরণ পাওয়া মুশকিল।
আসকের পক্ষ থেকে বিভিন্ন সময়ে জাতীয় মানবাধিকার কমিশনে বেশ কিছু অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু এসব অভিযোগের বিষয়ে অগ্রগতি কখনোই জানা যায়নি। উচ্চ আদালত থেকে মানবাধিকার বিষয়ে অনেক ইতিবাচক রায় অতীতে পাওয়া গিয়েছিল। এই রায়গুলোকে আইনের ভাষায় ‘জুডিশিয়াল একটিভিজম’ বলা হয়। এগুলোর মাধ্যমে আমাদের সাংবিধানিক ও মানবাধিকারবিষয়ক আইন সমৃদ্ধ হয়েছে।
দুঃখজনক হলেও সত্য, সাম্প্রতিক অতীতে জুডিশিয়াল কর্মকাণ্ড অনেকটাই হারিয়ে গিয়ে আমাদের আদালত অনেকটাই আমলাতান্ত্রিক হয়ে গিয়েছিল। আর মানবাধিকার কমিশন থেকে আমরা একটিভিজম কখনোই দেখিনি। বরং এটি সব সময়ই আমলাতান্ত্রিক ছিল। আগামীর বাংলাদেশে আমলাতান্ত্রিকতা ও দাতা সংস্থার কাছে অগ্রগতির মাইলফলক তুলে ধরার বেড়াজাল থেকে বেরিয়ে এসে আমরা একটি একটিভিস্ট মানবাধিকার কমিশন পেতে চাই। বর্তমান সময়ে বিভিন্ন বিষয়ে সংস্কারের জন্য আমরা অনেক কমিশনকে কাজ করতে দেখছি।
দুঃখজনকভাবে আমরা জাতীয় মানবাধিকার কমিশন নিয়ে কোনো আলাপ বা উদ্যোগ কিছুই দেখছি না। জাতীয় মানবাধিকার কমিশনকে একটি সাংবিধানিক সংস্থায় রূপান্তর করাও প্রয়োজন।
সার্বিকভাবে বাংলাদেশে আমরা আইনের শাসন ও দেশের সাধারণ মানুষের অধিকার সমুন্নত দেখতে চাই। আইনের শাসন প্রতিষ্ঠায় বিচারহীনতা ও ভয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসা প্রয়োজন। এই জন্য রাজনৈতিক সদিচ্ছা ও অঙ্গীকার অপরিহার্য। সামনের দিনগুলোতে সব রাজনৈতিক দলের কাছ থেকে দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে তাদের অঙ্গীকার ও কর্মপরিকল্পনা আমরা শুনতে চাই। জনবান্ধব সরকার প্রতিষ্ঠার অন্যতম শর্ত মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল সরকার।
মাবরুক মোহাম্মদ, উপদেষ্টা, আইন ও সালিশ কেন্দ্র (আসক)
প্রকাশিত লিঙ্কঃ বিচারহীনতা ও ভয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসব কবে
Bangladesh’s Progress in Human Rights Inspires Cautious Optimism
One year has passed since Bangladesh’s human rights record was reviewed under the United Nations Human Rights Council’s Universal Periodic Review (UPR), an important and widely acceptable mechanism designed to promote and protect human rights globally. On November 13, 2023, a total of 110 UN member states presented Bangladesh with 301 recommendations to improve human rights practices and establish the state’s accountability. Following this, on March 25, 2024, Bangladesh expressed support for 211 of these recommendations, while noting 90 others.
One year has passed since Bangladesh’s human rights record was reviewed under the United Nations Human Rights Council’s Universal Periodic Review (UPR), an important and widely acceptable mechanism designed to promote and protect human rights globally. On November 13, 2023, a total of 110 UN member states presented Bangladesh with 301 recommendations to improve human rights practices and establish the state’s accountability. Following this, on March 25, 2024, Bangladesh expressed support for 211 of these recommendations, while noting 90 others.
The previous government faced widespread accusations of human rights violations, including restrictions on free expression, arbitrary detentions, and enforced disappearances by the United Nations Human Rights mechanism including the UPR. In contrast, the interim government has signalled a strong commitment to upholding human rights, ensuring accountability for past abuses, and implementing reforms to prevent further violations.
One of the most notable steps taken by the interim government has been the ratification of the Convention on the Protection of All Persons from Enforced Disappearances, a move that had been recommended in each of the past four UPR cycles. The prior administration had rejected the recommendation, arguing that there was no legal framework for addressing “enforced disappearances” in Bangladesh and that reforms were needed before adopting the convention. The new government’s decision to ratify the convention marks a significant departure from past policies and indicates a willingness to address this pressing human rights concern. The government should now prioritise aligning its domestic legal framework with the provisions of the convention and establish a clear legal definition of enforced disappearances under national law in line with the convention.
Another key development is the establishment of an independent inquiry commission by the interim government to investigate allegations of human rights violations committed by law enforcement agencies (LEAs). The former government had consistently rejected calls for an independent body to probe accusations of police and military misconduct, citing existing training programmes and penalties for misconduct as sufficient safeguards. In contrast, the new inquiry commission, led by a former justice, has already begun its work and has reportedly uncovered evidence of enforced disappearances, demonstrating a more proactive approach to addressing human rights abuses.
The former government had also resisted calls to amend the controversial Cyber Security Act (CSA), despite widespread criticism from civil society, journalists, and international bodies. The CSA was seen as a tool to curtail freedom of expression, particularly targeting the press and online activists. The new government, however, has moved forward with plans to repeal the CSA. In a recent development, the advisory council gave provisional approval to a draft ordinance to repeal the CSA, signalling a shift toward greater freedom of expression in the digital realm.
Such initiatives give hope that the government will take progressive initiatives to implement other UPR recommendations whether they were supported or noted by the former government. Thus, the government should continue taking concrete steps to protect journalists, media workers, dissidents, human rights defenders and civil society, political and cultural activists from harassment, arbitrary detention, mob attack or violence. This includes ensuring that media outlets are free to operate without government interference, journalists have the freedom to report on sensitive issues, and human rights defenders, political and cultural activists have the space to raise voices without fear of reprisals. Additionally, it is expected the government will urgently take measures to safeguard citizens’ rights to access justice, ensure equality before the law regardless of their differences, and protect them from all forms of torture, humiliation, or ill-treatment. In line with the goals of the anti-discrimination movement, which sought to build an inclusive society for all citizens, the government must also prioritise the implementation of recommendations to ensure the rights of indigenous, religious, and other minority and marginalised groups.
Another area where the government should focus is the strengthening of the National Human Rights Commission (NHRC). In the latest UPR, several recommendations were made to bolster the NHRC, with an emphasis on ensuring its independence and effectiveness in line with the Paris Principles. The NHRC has long been criticised for its limited mandate and lack of independence, primarily due to the restrictive framework set out in the National Human Rights Commission Act 2009. Despite previous efforts to reform the Act, little progress has been made. However, there is now an expectation that the interim government will prioritise reforming the NHRC Act 2009, enabling it to address human rights violations more effectively and independently. Additionally, with the recent resignation of the NHRC Chair and other members, there are expectations that the government will ensure a transparent, open, and participatory process for selecting new members of the commission.
Looking ahead, the government has an opportunity to create a more structured and transparent process for implementing its human rights obligations. One potential avenue is the development of a comprehensive action plan that integrates recommendations from various UN human rights mechanisms, including the UPR, and sets out clear timelines for their implementation. This plan could be accompanied by a monitoring mechanism to track progress and an inter-ministerial coordination body that includes representatives from civil society organisations (CSOs) and the NHRC to ensure input and accountability.
Such a mechanism will expedite the fulfilment of the government’s human rights obligations and reinforce the process of ensuring accountability for human rights within the government. It would also provide a platform for continued dialogue with the UN and other international stakeholders, ensuring that Bangladesh remains on track to meet its human rights commitments and strengthen the rule of law.
Tamanna Hoq Riti, Coordinator
UPR & UNCRC Mechanism Project
Ain o Salish Kendra (ASK)
Published Link: Bangladesh’s Progress in Human Rights Inspires Cautious Optimism
মানবাধিকার কি ভাগ্যের হাতে!
জাতিসংঘের নির্দেশনায় প্রতি বছর ১৯ আগস্ট উদযাপন হয় বিশ্ব মানবতা দিবস। দিবসটির মাধ্যমে সারা বিশ্বের সাধারণ নাগরিকদের মানবিক কাজের প্রতি সমর্থন জোরদার করা যায়। এ বছর দিবসটি এমন এক সময়ে উদযাপিত হচ্ছে, যখন বাংলাদেশ এক গণঅভ্যুত্থান-পরবর্তী ক্রান্তিকাল পার করছে। আমাদের দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে লিখেছেন জেড আই খান পান্না
স্বাধীনতার ৫৩ বছরেও আমরা মানবাধিকারের বিষয়গুলো নিশ্চিত করতে পারিনি। অনেকে নিজের অধিকার এখন ভাগ্যের ওপর ছেড়ে দিচ্ছেন। হাসপাতালগুলোয় দালালে ভরা, স্কুল-কলেজে ভর্তি, সরকারি নথিপত্র বের করতে, পেনশনের টাকা তুলতেও দালাল। বিচার চাইতে গেলেও হয়রানির শেষ নেই। ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের মানবাধিকার পরিস্থিতির পরিসংখ্যানগত পর্যালোচনায় দেখা যায়, এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যু, সীমান্তে হত্যা, সাংবাদিক নিপীড়নসহ মতপ্রকাশের স্বাধীনতায় বাধার মতো ঘটনার মধ্য দিয়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে চলেছে। জাতীয় পত্রিকাগুলোয় প্রকাশিত তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন বলছে, আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে অন্তত দু’জন নারীসহ আটজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। এর মধ্যে যশোরের অভয়নগর থানায় পুলিশ হেফাজতে আফরোজা বেগম নামে এক নারী মারা গেছেন। পরিবারের অভিযোগ, ঘুষের দাবিতে তাঁকে পুলিশ নির্যাতন করে হত্যা করেছে। আফরোজা বেগমের ছেলের অভিযোগ, পুলিশ তাঁর মাকে শারীরিক নির্যাতন করে। এ ছয় মাসে কারা হেফাজতে মারা গেছেন ৪৬ জন। এর মধ্যে কয়েদি ২০ জন এবং হাজতি ২৬ জন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৩ জন হাজতি এবং ১০ জন কয়েদির মৃত্যু হয়।
রাষ্ট্রীয় কাঠামোর ওপর মানুষের আস্থার জায়গা কমে গেলেই বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন অর্থাৎ নীতি পুলিশিং বেড়ে যায়। সেটিই হচ্ছে। এ ছয় মাসে দেশে গণপিটুনির ঘটনায় নিহত হন মোট ৩২ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ১৬ জন। গত বছর এ সময়ে গণপিটুনির ঘটনায় মৃত্যুর সংখ্যা ছিল ২৪।
আমাদের দেশে আইনত পুলিশ সদস্যরা কাউকে গ্রেপ্তার করে নির্যাতন করতে পারেন না। অথচ আমরা এমন অভিযোগ অহরহ পাচ্ছি। হেফাজতে মৃত্যুর ক্ষেত্রে ২০১৩ সালে আইন হয়েছে। নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন ২০১৩ অনুযায়ী, কেউ নির্যাতনের শিকার হলে আদালতে অভিযোগ করতে পারেন। শারীরিক এবং মানসিক নির্যাতন প্রমাণিত হলে শাস্তি হিসেবে ন্যূনতম ৫ বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। এ ছাড়া নির্যাতনের ফলে মৃত্যু হলে যাবজ্জীবন কারাদণ্ড অথবা অর্থদণ্ড হতে পারে। এ আইন হওয়ার পেছনে মানবাধিকার সংস্থা, জাতিসংঘ এবং আন্তর্জাতিক মহলের একটা চাপ ছিল। এ আইনের আগে কেউ সাহস করত না পুলিশের বিরুদ্ধে মামলা করার। এখন মানুষ মামলা করার সাহস অন্তত পাচ্ছে। সভ্য জগতে এ আইন ভীষণ গুরুত্ব পায়। আমরা সে ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি। আইনের বিধান আছে, অনেক মামলাও হয়েছে; কিন্তু বিচারের উদাহরণ খুবই নগণ্য। বাস্তবে দেখা গেছে, থানায় মামলাই নিতে চায় না। আদালতে মামলা করা হলে তা তদন্তের জন্য আবার ওই থানাতেই পাঠানো হয়। এ ক্ষেত্রে মামলা করার সাহস তো পাবে না সাধারণ মানুষ। আমরা এ বিষয়ে দাবি জানাচ্ছি, আক্রান্ত ব্যক্তি বা অভিযোগকারী ও তাঁর পরিবার ওই থানার বাইরে গিয়ে যেন মামলা করার অধিকার পান এবং এ মামলা চলার সময় ওই অভিযোগকারী ও তাঁর পরিবারকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে এসব মামলার তদন্ত আবার ওই থানার পুলিশ কর্মকর্তারাই করেন। এ ক্ষেত্রে বিচার বিভাগীয় তদন্ত করা উচিত। এমনটা হলেও কিছুটা ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা আছে।
নারীর প্রতি সহিংসতা–হয়রানি, ধর্ষণ, হত্যা, পারিবারিক নির্যাতনের চিত্র ভয়াবহ। এখনও রাস্তাঘাট ও কর্মক্ষেত্র কোথাও নারীর জন্য নিরাপদ নয়। লোকাল বাসে নারীর হয়রানির ঘটনা নিত্যদিনের। এ যেন সব সয়ে যাওয়া। এসব বদলানোর দায় নেই কারও। এসব সংকট জিইয়ে রাখা হয় কার স্বার্থে– সে প্রশ্নও তোলা যায় না। গণমাধ্যমও এখন সেটুকুই বলে যেটুকু বললে টিকে থাকা যায়। গত ছয় মাসে ১৪৫ জন সাংবাদিক বিভিন্নভাবে নির্যাতন, হয়রানি, হুমকি, মামলা ও পেশাগত কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন।
ধর্ষণ বা সংঘবদ্ধ ধর্ষণ নিয়ন্ত্রণ না করতে পারাটা আসলে আমাদের আইন এবং বিচারব্যবস্থার দুর্বলতা। আইন ও বিচারব্যবস্থা যদি দ্রুত এটির সমাধান করত, তাহলে এমন অপরাধ করার আগে অনেকেই দশবার ভাবত। এমন অপরাধের শাস্তি আরও বেশি হওয়া দরকার। আইন ও বিচারের ক্ষেত্রে দুর্বলতা, দীর্ঘসূত্রতা এবং গণসচেতনতার দুর্বলতা, নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, বাল্যবিয়ে বাড়াচ্ছে। এগুলো শুধু অপরাধ নয়; এখানে মানবিকতা বিদ্ধ হয়। কোনো সভ্য সমাজে এমন নিয়ন্ত্রণহীন নারী নির্যাতন চলতে পারে না। নারী নির্যাতন, ধর্ষণের বিরুদ্ধে টেলিভিশনে সচেতনতামূলক প্রচারণা থাকা উচিত। কিছু কিছু আছে। তবে যে পরিমাণে সচেতনতামূলক প্রচারণা থাকার কথা, তা নেই। গণসচেতনতামূলক প্রচারণা অনলাইন-অফলাইন সব মাধ্যমে বাড়াতে হবে। আমাদের সামাজিক সচেতনতাও কম। সামাজিকভাবে ধর্ষককে যতটা দোষী মনে করা হয়, তার চেয়ে ধর্ষণের শিকার মানুষটিকে বেশি অপরাধী মনে করা হয়।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের বেলায় সমতলের সাঁওতাল, গারো, হাজং, খাসিয়া, মণিপুরি ও পটুয়াখালী-বরগুনার রাখাইন সম্প্রদায় প্রায় অবলুপ্তির পথে। যদিও এখানে জাতিগত দাঙ্গা নেই। তথাপি তাদের ভূ-সম্পত্তি ও সংস্কৃতির ওপরে নিবর্তনমূলক আচরণ লক্ষণীয় মাত্রায় বেড়ে গেছে। পার্বত্য চট্টগ্রামের শান্তিচুক্তির পরেও সেই চুক্তি বাস্তবায়নের দিক থেকে সরকারের কোনো রাজনৈতিক সদিচ্ছা পরিলক্ষিত হয়নি। এ কারণে পাহাড়ি জনগোষ্ঠী এখনও ন্যূনতম মানবিক ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত।
ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার আজও বন্ধ হয়নি। এই ধারাটির কারণে শুধু সন্দেহজনকভাবে নয়, তার সঙ্গে অজ্ঞাত হিসেবে বিভিন্ন মামলায় অন্তর্ভুক্ত করার সুযোগ থেকে যায়। এই ধারাটি না থাকলে গুম, খুন এবং মিথ্যা মামলায় অভিযুক্ত হওয়ার মাত্রা অবশ্যই কমে যাবে। এই ধারায় যেমন সাধারণ মানুষ নিগৃহীত হয়, তেমন নিগৃহীত হয় রাজনৈতিক কর্মীরা। যখন যে সরকার ক্ষমতায় থাকে তখন সে এ আইনটিকে পুলিশের মাধ্যমে বিরোধী দলের নেতাকর্মীকে দমন-পীড়নের জন্যে অতি মাত্রায় উত্তম অস্ত্র হিসেবে ব্যবহার করে। একই কথা বলা যায় রিমান্ডের ক্ষেত্রে। প্রতিটি জবানবন্দির আগে দেখতে পাই স্বীকারোক্তি প্রদানকারী রিমান্ড থেকে আসার পর স্বীকারোক্তি প্রদান করে। এ ব্যাপারে আপিল বিভাগের নির্দেশনাবলি আজও কার্যকর হয়নি।
বাংলাদেশের শ্রমিকদের জীবন ধারণের জন্যে ন্যূনতম মজুরি নির্ধারণ হলেও যুক্তিসংগত হয়নি। একইভাবে প্রবাসী শ্রমিকদের বেলায়ও তাদের নিরাপত্তা, তত্ত্বাবধান এবং কোনো রকমের রাষ্ট্রীয় সুবিধা দেওয়ার উদাহরণ দেখতে পাচ্ছি না। অথচ গার্মেন্ট শ্রমিক ও প্রবাসী শ্রমিক এরাই বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার মূল দাবিদার।
সর্বশেষে বর্তমান প্রশাসনের কাছে আবেদন জানাব, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন এবং মানবাধিকার কমিশনের স্বাধীন ভূমিকা রাখার ব্যাপারে নিশ্চয়তা প্রদান করতে হবে।
জেড আই খান পান্না, চেয়ারপারসন, আইন ও সালিশ কেন্দ্র(আসক)
প্রকাশিত লেখার লিঙ্কঃ মানবাধিকার কি ভাগ্যের হাতে!
ফিরোজকে গুলির দায়ও কি বুলেটের দামে শোধ হবে?
ফিরোজ হোসেনের বয়স মাত্র ২৯, সদ্য স্নাতকোত্তর; ঝিনাইদহ জেলার শৈলকুপা থানা এলাকায় গ্রামের কৃষি উদ্যোক্তা। গত ৯ জুন চাচাতো ভাইকে পুলিশ ধরে নিয়ে গেলে ফিরোজ স্বজনদের সঙ্গে থানায় যান। দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে খোঁজ নেওয়ার চেষ্টা করেন– কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় এক পুলিশ সদস্য বলে– ‘এত বড় সাহস! গ্রেপ্তারের কারণ জানতে তোরা এতদূর এসেছিস? তোদের মনে হয় বেশি তেল-চর্বি হয়ে গেছে।’ অন্য পুলিশ সদস্যরাও অকথ্য গালমন্দ ও মারধর শুরু করে। মারধরে মাটিতে পড়ে থাকা অবস্থায় এক পুলিশ সদস্য চার-পাঁচ ফুট দূর থেকে ফিরোজের ডান হাতে গুলি করে। এর পর ঢাকার পঙ্গু হাসপাতালে অপারেশনের মাধ্যমে তাঁর হাতটি কেটে ফেলতে হয়। (সমকাল, ৩ জুলাই ২০২৪)।
প্রশ্ন হচ্ছে, ফিরোজ হোসেনকে কোন আইনে বা এখতিয়ারে পুলিশ সদস্যটি গুলি করল? পুলিশ আত্মরক্ষার্থে গুলি করে– এ বিধানটি হরহামেশা শুনিয়ে থাকেন কর্তাব্যক্তিরা। থানার ভেতরে নিরস্ত্র নাগরিককে গুলি করার ঘটনা নিয়ে পুলিশের ব্যাখ্যা কী? ফিরোজ হোসেনের প্রতি এই নৃশংসতা কোনোভাবে মেনে নেওয়া যায় না। ফিরোজের অধিকার রয়েছে ন্যায়বিচার পাওয়ার। আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের নির্যাতন মানবাধিকার লঙ্ঘন ও ন্যায়বিচারের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের নামান্তর।
ফিরোজ যে চাচাতো ভাইয়ের সংবাদ নিতে স্বজনদের সঙ্গে থানায় গিয়েছিলেন, তিনি পুলিশ হেফাজতে তাঁর ওপর নির্যাতনের নির্মম বর্ণনা দিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদনে বলেছেন, ‘শৈলকুপার ওসি আমার ওপর অমানুষিক নির্যাতন করেন। এসপি তাঁর পায়ের জুতা চাটান। ওসির কক্ষে বসেই এসপি আমাকে দিয়ে তাঁর জুতা চাটান, নির্যাতন করেন।’ পুলিশ হেফাজতে আটক ব্যক্তিকে দিয়ে পায়ের জুতা চাটানোর অভিযোগকে আমরা কীভাবে দেখব? এ ধরনের অভিযোগ সভ্য সমাজে উঠতে পারে না। সমমর্যাদা আর নাগরিক অধিকারগুলো কি কেবল সংবিধানেই বর্ণিত থাকবে? শুধু তাই নয়, এ ধরনের অত্যন্ত উদ্বেগজনক অভিযোগ নাগরিক জীবনে চরম নিরাপত্তাহীনতা, উৎকণ্ঠা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থাহীনতার জন্ম দিচ্ছে।
পুলিশের গুলির ঘটনায় শুধু জুন মাসেই আহত হয়েছেন বেশ কয়েকজন। গত ৪ জুন যশোর জেলার ঝিকরগাছা থানা এলাকার শিওরদাহ পুলিশ ফাঁড়ির কনস্টেবল রোকন হোসেনের মোটরসাইকেল স্টার্ট না হওয়ায় শিওরদাহ বাজারে মেকানিক রিপনের দোকানে গেলে রিপন কনস্টেবল রোকনকে জানায়, সে এটি মেরামত করতে পারবে না। তখন পুলিশ সদস্য রোকন হোসেন মেকানিককে লাঠি দিয়ে বেদম মারধর করেন। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে পুলিশ সদস্য গুলি ছুড়লে সেখানে আজিজ নামে একজন ভ্যানচালক আহত হন। ২৪ জুন চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকার মদুনাঘাট পুলিশ ফাঁড়ি থেকে ছোড়া গুলিতে স্থানীয় দুই দোকানি গুলিবিদ্ধ হন। পুলিশের পক্ষ থেকে এ ঘটনাকে অস্ত্র পরীক্ষা করতে গিয়ে ভুলবশত দু’জনের গায়ে লেগেছে বলে জানানো হয়েছে।
বাংলাদেশের সংবিধানের ৩১ অনুচ্ছেদ বলছে, ‘আইনানুযায়ী ব্যতীত এমন কোন ব্যবস্থা গ্রহণ করা যাইবে না, যাহাতে কোন ব্যক্তির জীবন, স্বাধীনতা, দেহ, সুনাম বা সম্পত্তির হানি ঘটে।’ আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে নির্যাতন ও মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩-তে হেফাজতে থাকা অবস্থায় কারও ওপর নির্যাতন চালানোকে অপরাধ বলে বর্ণনা করে এ জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির বিধান করা হয়েছে। ২০০৩ সালে ফৌজদারি কার্যবিধির ৫৪ ও ১৬৭ ধারা বিষয়ে হাইকোর্টের রায়ে এ নিয়ে সুস্পষ্ট বাধার কথা বলা হয়েছিল। আদালতের নির্দেশনায় সুস্পষ্টভাবেই বলা হয়েছিল, হেফাজতে থাকার সময় কারও ওপর নির্যাতন করা যাবে না।
আমরা জানি, অন্যান্য আইনে যেমন ভুক্তভোগী নিজে অথবা তাঁর পরিবারকে মামলা করতে হয়, হেফাজতে নির্যাতন ও মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩-তে সেই বিধানকেও শিথিল রাখা হয়েছে। আইনে যে কোনো নাগরিক আদালতে গিয়ে হেফাজতে নির্যাতনের অভিযোগ করতে পারবেন। এ আইনে আরেকটি অতি গুরুত্বপূর্ণ দিক হলো, কারও বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হলে অভিযুক্ত ব্যক্তিকেই প্রমাণ করতে হবে– তিনি অপরাধ করেননি। এমন একটি আইন থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের বিরুদ্ধে মামলা করার পর ভুক্তভোগী ব্যক্তি বা তাঁর পরিবারকে ভয়ভীতির অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়। এ ছাড়া এখনও নির্যাতনের অভিযোগ তদন্তে কোনো স্বতন্ত্র কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়নি। পুলিশই অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে করা মামলার তদন্ত করে। এ কারণে ভুক্তভোগী ব্যক্তি বা তার পরিবার ঘটনার প্রতিকারে আস্থা পায় না। আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে না বলেই হেফাজতে মৃত্যু ও নির্যাতন বন্ধ করা যাচ্ছে না।
আমরা আশা করব, ফিরোজের ন্যায়বিচারপ্রাপ্তিতে সব বাধা অতিক্রমে সবাই সচেষ্ট হবে। এ দেশের মানবাধিকার প্রতিষ্ঠানগুলো সরব এবং আইনি প্রতিকারে ফিরোজ হোসেনকে সহায়তা করতে পাশে থাকবে। সব নাগরিকের উচিত ফিরোজ হোসেনের গুলির ঘটনায় ন্যায়বিচার প্রশ্নে সোচ্চার হওয়া।
২০১৯ সালে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় শ্যামল নামে এক তরুণকে পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলির অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। বিভাগীয় তদন্তে অভিযুক্ত পুলিশ সদস্যকে সরকারি গুলি খরচের জন্য ১৫০ টাকা ট্রেজারিতে জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অথচ তরুণটি চিরতরে পঙ্গু হয়ে গেছেন। আমরা আশা করব, ফিরোজের ক্ষেত্রে ন্যায়বিচারপ্রাপ্তিতে কোনো পক্ষ প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। গুলি খরচের জন্য ১৫০ টাকা জরিমানা দিয়ে ‘ট্রিগার হ্যাপি’ পুলিশ সদস্য যেন রেহাই না পায়।
আবু আহমেদ ফয়জুল কবির,মানবাধিকারকর্মী
প্রকাশিত লিঙ্কঃ ফিরোজকে গুলির দায়ও কি বুলেটের দামে শোধ হবে?
Political will key to effective UPR implementation
The Bangladesh government has again taken a protective stance regarding the implementation of the Universal Periodic Review (UPR) recommendations aimed at improving the country’s human rights situation. On November 13, the UN Human Rights Council (UNHRC) conducted its fourth review of the implementation status of Bangladesh’s obligations to promote, protect and respect human rights within the UPR framework. During this review, 110 UN members provided the government with 301 recommendations. The government’s final stance on these recommendations, accepting some and noting others, was documented in the “Outcome Document” adopted on March 25 during the ongoing session of the UNHRC in Geneva.
The government has accepted without comment 210 of the 301 recommendations. However, it accepted one recommendation (on disappearance and torture) with comments, and noted 90 recommendations. “Accepted” indicates that the government will initiate efforts to implement these recommendations and provide progress reports to the UNHRC in the next cycle. “Noted” signifies that the government is presently unable to support these recommendations, but intends to lay the groundwork for acceptance in upcoming reviews.
It is noteworthy that the government has accepted recommendations, among others, to incorporate international human rights law provisions into national legal frameworks, train police to protect human rights defenders, and ensure thorough investigation and prosecution, accountability and appropriate compensation for incidents of human rights violations and torture by members of the security forces. The government has also accepted several recommendations related to freedom of expression and media (including protection of human rights workers), freedom of assembly and association (including the rights of dissidents, civil society representatives, lawyers, and journalists), protection against arbitrary arrest, and proper investigation into allegations of torture, brutality, or misconduct against them. It has accepted recommendations to ensure that human rights workers and journalists can work without fear of censorship or reprisal; ensure a safe and transparent environment for civic organisations, human rights workers, and media workers; and not take any legal action against labour rights defenders and other rights workers for engaging in rights discussions. It has also agreed to adopt policies in line with international obligations for the promotion and protection of freedom of expression and opinion and right to privacy.
In this cycle’s UPR, several recommendations were made to strengthen national institutions, which the government accepted. These include, among others, empowering the National Human Rights Commission (NHRC) in light of the Paris Principles and ensuring its independence and effectiveness, and maintaining the independence of the judiciary and keeping it strong. Simultaneously, Bangladesh has supported recommendations related to the swift adoption of anti-discrimination laws, the elimination of all forms of discrimination. and providing appropriate compensation to victims.
The government accepted one recommendation with comments. This was from Italy regarding the prevention of incidents of disappearance and torture. In this regard, the government observed that there is a tendency to portray all “missing” incidents as abductions over time to criticise the government. It has further stated that there is no such term as “enforced disappearance” in Bangladesh’s legal framework, and domestic criminal laws include provisions on “abduction or kidnapping” which apply to all individuals, including law enforcement agencies.
The government did not accept recommendations regarding the ratification of the United Nations Convention on the Protection of All Persons from Enforced Disappearances. In this regard, according to the government, reform in legal regimes, improvement of the efficiency of the implementing organisations, and consensus among stakeholders are essential. Bangladesh has mentioned its continued cooperation with the UN Working Group on Enforced or Involuntary Disappearances. Despite presenting these arguments in the last few cycles of the UPR, there have been no initiatives over the years to reform existing laws or arrange dialogues with stakeholders, affected families and survivors. Furthermore, there have been repeated attempts to reject allegations of disappearances outright, and to target those raising these issues, without impartial and independent investigations into the allegations.
The government has not supported the recommendation for the establishment of independent monitoring and investigation mechanisms for allegations of human rights violations by members of the police and military personnel, stating that it believes existing training arrangements adequately emphasise respect for human rights and clear penalties are in place if there is any deviation. The government has further stated that law enforcement agencies are “highly sensitive” to human rights, and in case of any misconduct, disciplinary and departmental actions are taken and criminal charges are made. However, the alignment of this stance with the current human rights situation in the country is questionable, particularly given the numerous allegations of human rights violations against law enforcement agencies, notably allegations of torture and death. Despite a decrease in the number of allegations of extrajudicial killings following sanctions against the Rapid Action Battalion, reports of deaths and torture in police custody persist.
Additionally, although it accepted recommendations related to preventing violence against women and children, the government did not accept recommendations regarding the establishment of a permanent national mechanism for reporting and follow-up on recommendations about human rights, amendment of the special provision of the Child Marriage Prevention Act 2017, implementation of a national comprehensive plan on child protection, legal recognition of marital rape, and withdrawal of reservations to Articles 2 and 16(1)(c) of the Convention on the Elimination of All Forms of Discrimination against Women (CEDAW). Regarding marital rape, the government has stated that marital rape is not recognised in Bangladesh’s legal framework, and that no legal changes are deemed appropriate in the current social context. However, there is a rule issued by the High Court in November 2000 asking the government why laws allowing marital rape of women and girls aged above 13 should not be declared null and void, being discriminatory, and in violation of the fundamental rights of married women and girls.
Regarding the withdrawal of the CEDAW reservations, the government’s position is that it has undertaken various initiatives to protect women’s equal rights but before withdrawing these two articles, it would hold extensive multi-stakeholder consultations to address the differences of opinion within various sections of society, including minority communities.
Furthermore, Bangladesh has noted recommendations regarding the recognition of the rights of indigenous peoples and the ratification of International Labour Organization Convention No. 169, rights of minorities, and the protection of the rights of Dalits, stating that the government believes the Bangladesh Constitution ensures equal rights for all, and in this regard, special recognition or enactment of laws is not necessary.
The government has not accepted the recommendations for the amendment of cyber security legislation, stating that it believes the criticisms of the Digital Security Act (DSA) have been addressed through the adoption of the Cyber Security Act (CSA) which will create a transparent, accountable, and secure digital environment without compromising the freedoms provided in the Constitution. However, serious concerns persist among civil society, journalists, and UN bodies regarding the provisions and implementation of the CSA, as it still contains elements that could curtail freedom of expression and in particular of the press. There are concerns about its arbitrary application and the continuation of cases under the DSA, lack of redress for those including women and young people who faced arbitrary arrest, and deprivation of liberty in relation to its use.
Many of the recommendations from previous cycles of the Universal Periodic Review (2009, 2013, and 2018) have not been implemented satisfactorily by the government. There is a noticeable lack of visible and coordinated planning in this regard, as well as of any inter-ministerial coordination committee or regular dialogue with stakeholders. The absence of awareness among key stakeholders in various ministries regarding the process and recommendations provided in the UPR is evident. Although efforts have been made by the government and the NHRC to establish focal points for the UPR in various ministries, it has not been followed up and has so far not proven to be effective. Despite the organising of several consultation meetings by the Ministry of Foreign Affairs for the third cycle to develop an action plan for proper implementation, there were no substantial results. Similarly, no national consultation or discussion was held on the draft before submitting the fourth cycle’s national report. Regarding the recommendations made in the fourth cycle, there was no visible engagement with the NHRC or other stakeholders before the government communicated its final opinion to the United Nations.
The Human Rights Forum Bangladesh (HRFB) stresses the importance of the government’s commitment to implementing the recommendations. Instead of rejecting the allegations related to human rights violations, the HRFB urges the government to take appropriate measures through independent, impartial, thorough and effective investigation and appropriate action. Simultaneously, it calls on the government to undertake necessary legislative and policy reforms to address existing challenges, ensure effective implementation of existing laws and policies, and the independence, integrity, and efficiency of relevant institutions.
It is disappointing that the government has only “noted” the recommendation about establishing a permanent national mechanism for reporting and follow-up on recommendations about human rights. Such a mechanism is urgently needed to ensure timely implementation, coordination with various ministries and stakeholders, regular monitoring, transparency in the implementation process, and evidence-based reporting. The HRFB emphasises the urgency of adopting such a mechanism which includes a comprehensive action and monitoring plan for the implementation and coordination of the government’s commitments under the UPR mechanism.
Tamanna Hoq Riti, Coordinator,  Ain o Salish Kendra (ASK) and Human Rights Forum Bangladesh (HRFB).
Published Link: Political will key to effective UPR implementation -The Daily Star
শিশুদের কথা আমরা ভাবছি তো?
গত ২০ নভেম্বর জাতিসংঘ শিশু অধিকার সনদে স্বাক্ষরের ৩৪ বছর পূর্ণ হয়েছে। মূলত এ সনদের মাধ্যমেই শিশুদের অধিকার যে মানবাধিকার– তা প্রতিষ্ঠিত। বিশ্বের সবচেয়ে বেশি অনুমোদিত এ সনদে এখন পর্যন্ত ১৯৬টি রাষ্ট্র পক্ষভুক্ত। বাংলাদেশ ১৯৯০ সালে এ সনদে অনুস্বাক্ষর করে। তবে শিশু অধিকার রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার আরও পুরোনো।
শিশু অধিকার সনদ স্বাক্ষরিত হওয়ার বহু আগেই বাংলাদেশ সংবিধান শিশুদের সুরক্ষা ও উন্নয়নের ওপর জোর দিয়েছে। সদ্য স্বাধীন দেশে শিশু আইন ১৯৭৩ প্রণীত হয়েছে। এর পর বিভিন্ন সময়ে শিশুদের অধিকার উন্নয়নে বেশ কিছু আইনি ও নীতিগত পদক্ষেপ নেওয়া হয়েছে। শিশুশিক্ষা ও শিশুস্বাস্থ্য নিশ্চিতে বাংলাদেশের সাফল্য বহির্বিশ্বে প্রশংসিত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা এখনও শিশু অধিকার রক্ষায় অনেক পিছিয়ে। বিদ্যমান আইন ও নীতিমালার যথাযথ প্রয়োগ এবং সর্বক্ষেত্রে সংবেদনশীলতা, জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে না পারায় এখনও আমাদের শিশুরা তাদের পূর্ণ অধিকার ভোগ করতে পারছে না। বিশেষত সুবিধাবঞ্চিত শিশুরা আরও বেশি পিছিয়ে পড়ছে। অথচ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে একটি শিশুকেও বাদ দিয়ে এগিয়ে যাওয়া সম্ভব নয়। এ জন্য একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ও রাষ্ট্র গঠন করতে হবে।
একটি শিশুর পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য যথাযথ বুদ্ধিবৃত্তিক, শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা অত্যাবশ্যক। একই সঙ্গে শিশুর অধিকার রয়েছে তার সুষ্ঠু বিকাশে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, পরিবেশ ও অবকাঠামো পাওয়ার। আমরা কি আমাদের শিশুদের জন্য তা নিশ্চিত করতে পারছি? দেশের বিদ্যমান শিশু অধিকার পরিস্থিতির ওপর আলোকপাত করলে এ প্রশ্নের উত্তর খুব সহজেই পাওয়া যায়। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, ২০২৩ সালের প্রথম ১১ মাসে ৪৫৬ শিশু হত্যার শিকার হয়েছে; ৯৭৮ শিশু নির্যাতনের শিকার; ২৯৬ শিশু ধর্ষণের শিকার; ৬৯ ছেলেশিশু বলাৎকারের শিকার হয়েছে। উচ্চ আদালত শিক্ষাঙ্গনে শারীরিক ও মানসিক শাস্তি নিষিদ্ধ করলেও এ সময়ে শিক্ষকের নির্যাতনের শিকার হয়েছে ২৩৯ শিশু। এ ছাড়া উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ৫৭ শিশু এবং শিক্ষক দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছে ২৮ শিশু। জাতীয় শিশুশ্রম জরিপ-২০২২ অনুযায়ী গত ১০ বছরে শিশু শ্রমিকের সংখ্যা বেড়েছে ৭৭ হাজার। তবে ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের সংখ্যা কমেছে। স্পষ্টত বাংলাদেশ শিশুশ্রম নিরসনের বৈশ্বিক লক্ষ্য ২০২৫ সালের মধ্যে সব ধরনের শিশুশ্রম নির্মূল করতে হবে– তা অর্জনে অনেক পিছিয়ে।
অন্যদিকে, শিক্ষা একজন শিশুর বিকাশে, তাকে একজন আত্মমর্যাদাপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে। কিন্তু আমাদের শিক্ষাব্যবস্থা দীর্ঘ কয়েক দশক ধরেই নানা আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে যাচ্ছে। ফলভিত্তিক, কোচিংনির্ভর শিক্ষা তথা অসুস্থ প্রতিযোগিতা থেকে শিক্ষাব্যবস্থাকে মুক্তি দিতে নানা পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এসব ব্যবস্থা শিশুদের ওপরেও বেশ প্রভাব ফেলছে।
এর সঙ্গে সম্পৃক্ত আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, আমাদের দেশের শিশুদের শারীরিক ও মনোসামাজিক বিকাশ কতটা হচ্ছে? শিশুদের খেলার মাঠ, বিনোদনের ব্যবস্থা কিংবা সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ ক্রমশ সীমিত হয়ে আসছে। আধুনিকতা ও প্রযুক্তিগত পরিবর্তনের কারণে শিশুদের মনোজগতে যে ব্যাপক পরিবর্তন ঘটছে, তার ওপর আলোকপাত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
শিশুস্বাস্থ্যের ক্ষেত্রে আরেকটি বড় উদ্বেগ হচ্ছে যত্রতত্র ফাস্টফুডের ছড়াছড়ি, যা শিশুস্বাস্থ্যের ক্ষেত্রে ‘স্লো পয়জনিং’ হিসেবে কাজ করছে। এ ছাড়া ভেজাল বা রাসায়নিকযুক্ত খাবার তো রয়েছেই। নিজেদের সামর্থ্য অনুযায়ী, যতই আপনি সন্তানকে পুষ্টিকর খাবার প্রদানের চেষ্টা করুন, আপনি নিশ্চিত হতে পারবেন না– আদৌ তার শরীরে সে পুষ্টি যাচ্ছে, নাকি প্রবেশ করছে নানা ক্ষতিকর পদার্থ। এর ওপর বায়ুদূষণ ও শব্দদূষণ শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্যের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলছে। যে কোনো সংকটেই শিশুরা বেশি প্রভাবিত হয়। কেননা, তাদের সঙ্গে সম্পর্কিত বিষয় তখন আর খুব বেশি গুরুত্ব বা অগ্রাধিকার পায় না। তাই শিশুদের প্রকৃত উন্নয়ন ও সুরক্ষা আমাদের দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন আনা ছাড়া সম্ভব নয়। আমাদের শিশুদের জন্য, শিশুদের নিয়ে ভাবতে হবে। পরিপূর্ণ মানুষ হিসেবে তাদের অস্তিত্বকে স্বীকৃতি দিয়ে তাদের সর্বোত্তম স্বার্থকে প্রাধান্য দিয়ে পরিকল্পনা গ্রহণ করতে হবে। পরিকল্পনা গ্রহণকালে তাদের মতামত বা অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না, শিশুদের সুষ্ঠু বিকাশ ও বেড়ে ওঠা নিশ্চিত করতে না পারলে আমাদের সমাজ ও রাষ্ট্র গভীর সংকটে পড়বে। কেননা, এরাই আমাদের ভবিষ্যৎ নেতৃত্ব।
তামান্না হক রীতি, সমন্বয়ক, আইন ও সালিশ কেন্দ্র (আসক)
প্রকাশিত লিঙ্কঃ শিশুদের কথা আমরা ভাবছি তো?
Bangladesh’s human rights record under scrutiny
On November 13, Bangladesh’s human rights record was reviewed for the fourth time under the Universal Periodic Review (UPR), an important UN human rights mechanism. A high-powered government delegation, led by Law Minister Anisul Huq, represented the Government of Bangladesh on the review and presented the country’s progress in implementing previous recommendations. In his presentation, the law minister highlighted Bangladesh’s progress in ensuring economic, social, and cultural rights. He also mentioned the various legal policies and other initiatives the government has taken to protect human rights and constitutional rights. However, he did not adequately address existing human rights concerns or the allegations of various stakeholders. He mentioned that the government took initiatives in consultation with the CSOs and HRDs, even though adequate, effective, and meaningful engagement of CSOs in this process was absent.
The UPR process was launched in 2006. Bangladesh underwent its first review in 2009, its second in 2013, and its third review in 2018. The process is a four-and-a-half-yearly review of the human rights records of all UN member states by the Human Rights Council, during which member states make recommendations to the state under review on human rights issues. The UPR process has gained considerable acceptance from various states and stakeholders compared to other human rights mechanisms of the UN because it uses a peer review system.
The UPR review is based on three reports: a national report prepared by the government, a compilation prepared by the Office of the High Commissioner for Human Rights (based on various information from the UN), and another prepared by the OHCHR from reports submitted by the National Human Rights Commission and national and international human rights organisations or coalitions of organisations.
Member states make recommendations to the state under review. The state under review can highlight the initiatives taken by the government to improve the human rights situation, and support or note the recommendations made by other states. To “note” means that even if the government does not support these recommendations at the time, it will take necessary measures to create an environment for supporting them in the future.
For the fourth round of review, the government, the National Human Rights Commission, and national and international human rights organisations or coalitions of organisations submitted reports. These reports were uploaded to the website of the UN’s OHCHR two weeks before the review.
The summary of the UN stakeholders’ report raised the following issues: government influence on state institutions; the opaque membership recruitment process of the National Human Rights Commission and its inconsistency with the Paris Principles; the denial of extrajudicial killings, enforced disappearances, and torture allegations, or the failure to provide adequate assurances of necessary measures or accountability in the context of these allegations; and allegations of harassment of civil society organisations, human rights activists, and journalists.
It is worth mentioning that this time, 39 stakeholder reports have been received from various national and international human rights organisations or coalitions of organisations. In addition, countries such as Belgium, the United States, the United Kingdom, Germany, Canada, Sweden, and Uruguay have already submitted their questions, focusing on issues such as the ratification of the UN Convention on Enforced Disappearances, prevention of child marriage, the creation of a conducive environment for human rights defenders and civil society organisations, and the guarantee of the right to peaceful assembly. The law minister responded to these questions during the interactive dialogue.
In 2007, the Human Rights Forum Bangladesh (HRFB) was formed, consisting of 20 human rights and development organisations to use this process to improve the human rights situation at the national level. For the fourth round, the forum also prepared a report in consultation with various stakeholders and submitted it to the UN Human Rights Council. Before submitting this report, the forum shared the draft with the relevant ministries and national institutions. As in previous reviews, a delegation from the forum was present in Geneva during Bangladesh’s review.
Bangladesh’s current political situation is conflict-ridden, with clashes and violence occurring at rival political parties’ events. There have also been allegations of mass arrests or arrests of opposition party leaders and activists, and people live in fear and insecurity. The scope for freedom of expression is shrinking, and there are increasing allegations that the right to peaceful assembly is being obstructed.
In response to widespread criticism, the government repealed the Digital Security Act, 2018 and enacted the Cyber Security Act, 2023. However, the new law also provides opportunities to curtail the right to freedom of expression and freedom of the media. Critics allege that the only change is the name of the law, and that the basic character and provisions of the law have remained largely the same. Additionally, the government has repeatedly pledged to enact an anti-discrimination law, but the bill on this issue has not yet been finalised.
In the latest UPR, the Bangladesh government faced a variety of questions on issues such as the rights of marginalised groups (including women, children, people with disabilities, ethnic minorities, and sexual minorities); institutional ineffectiveness; the possibility of depriving people of their rights through surveillance-centric laws, especially laws that restrict the media, freedom of speech, and the right to organise; the deprivation of labour rights; and the absence of a level playing field in terms of voting rights.
The summary of the UN stakeholders’ report raised the following issues: government influence on state institutions; the opaque membership recruitment process of the National Human Rights Commission and its inconsistency with the Paris Principles; the denial of extrajudicial killings, enforced disappearances, and torture allegations, or the failure to provide adequate assurances of necessary measures or accountability in the context of these allegations; and allegations of harassment of civil society organisations, human rights activists, and journalists.
In addition, the stakeholders recommended forming a separate department to protect the rights of children, amending the Child Marriage Prevention Act, 2017, enacting a Witness Protection Act, ensuring prompt, impartial investigations and punishments in cases of attacks on religious minorities, taking measures to protect the rights of Dalits and other deprived communities, fully implementing the Chittagong Hill Tracts Agreement, and strengthening the monitoring of recruiting agencies to protect the rights of migrant workers.
On the other hand, the government’s national report states that it has taken various initiatives or measures to implement the 178 recommendations adopted during the third UPR. However, there is much debate over whether the initiatives mentioned in the national report are adequate or effective.
The Bangladesh government’s position in response to various recommendations will be adopted as a draft outcome document on November 16. However, the government will have until March 2024—the next session of the Human Rights Council—to provide its final opinion. The forum expects and calls on the government to abandon its tendency to deny or avoid addressing human rights concerns, to carefully analyse each question and recommendation, and to make specific commitments for the next four-and-a-half years by adopting these recommendations. At the same time, the government should immediately establish a national planning and monitoring system with the relevant ministries, the United Nations, and civil society organisations to implement these commitments.
Tamanna Hoq Riti is a coordinator at Ain o Salish Kendra (ASK) and at Human Rights Forum Bangladesh (HRFB).
Published Link: Bangladesh’s human rights record under scrutiny -The Daily Star
মানবাধিকার সরকারের কাছে কতটা গুরুত্বপূর্ণ?
সরকারের দেওয়া জাতীয় প্রতিবেদনে মূলত তৃতীয়বারের পর্যালোচনার সময় গৃহীত ১৭৮টি সুপারিশ বাস্তবায়নে তারা নানা উদ্যোগ বা ব্যবস্থা গ্রহণ করেছে বলে উল্লেখ করেছে। তবে জাতীয় প্রতিবেদনে উল্লেখিত এসব উদ্যোগ পর্যাপ্ত কি না বা সেগুলোর ফলপ্রসূতা নিয়ে অনেকেরই দ্বিমত রয়েছে।
জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুরুত্বপূর্ণ মানবাধিকার ব্যবস্থা ইউনিভার্সাল পিরিউডিক রিভিউ (ইউপিআর) বা সর্বজনীন পুনর্বীক্ষন পদ্ধতির আওতায় আগামীকাল ১৩ নভেম্বর চতুর্থবারের মতো বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচিত হতে যাচ্ছে।
এই প্রক্রিয়া ২০০৬ সালে চালু হয়েছে।
২০০৯ সালে প্রথমবার, ২০১৩ সালে দ্বিতীয়বার এবং ২০১৮ সালে তৃতীয়বার বাংলাদেশ এ প্রক্রিয়ার আওতায় পর্যালোচিত হয়েছে।
মূলত মানবাধিকার পরিষদ এ প্রক্রিয়ার মাধ্যমে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মানবাধিকার পরিস্থিতি প্রতি সাড়ে চার বছর পর পর পর্যালোচনা করে থাকে। পর্যালোচনায় বিভিন্ন সদস্য রাষ্ট্র পর্যালোচনাধীন রাষ্ট্রকে মানবাধিকার সংক্রান্ত নানা বিষয়ে সুপারিশ করে। জাতিসংঘের অন্যান্য মানবাধিকার ব্যবস্থার তুলনায় বিভিন্ন রাষ্ট্রসহ অংশীজনদের কাছে এ প্রক্রিয়াটির অধিকতর গ্রহণযোগ্যতা রয়েছে।
তিনটি প্রতিবেদনের ওপর ভিত্তি করে এই পর্যালোচনা অনুষ্ঠিত হয়। সেগুলো হচ্ছে:
১. সরকার প্রদত্ত জাতীয় প্রতিবেদন।
২. জাতিসংঘের বিভিন্ন তথ্যের সমন্বয়ে মানবাধিকার বিষয়ক হাইকমিশনের কার্যালয়ের প্রস্তুতকৃত সংকলন।
৩. জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বা সংগঠনের জোটগুলোর দেওয়া প্রতিবেদনগুলো থেকে মানবাধিকার বিষয়ক হাইকমিশনের কার্যালয়ের প্রস্তুতকৃত সংকলন।
এই প্রতিবেদনগুলো থেকে সদস্য রাষ্ট্রগুলো তাদের নিজস্ব অগ্রাধিকারের ভিত্তিতে পর্যালোচনাধীন রাষ্ট্রকে সুপারিশ প্রদান করে থাকে। মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে সরকারের গৃহীত উদ্যোগ তুলে ধরার পাশাপাশি সরকারের দেওয়া সুপারিশগুলো সমর্থন করতে পারে কিংবা নোটেট রাখতে পারে। যার অর্থ এই সুপারিশগুলো সরকার এই মুহূর্তে সমর্থন না করলেও ভবিষ্যতে সমর্থন করার পরিবেশ তৈরির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
ইতোমধ্যে এই পর্যালোচনায় অংশ নেওয়ার জন্য সরকার, জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বা সংগঠনের জোটগুলো প্রতিবেদন জমা দিয়েছে। এগুলো জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের কার্যালয়ের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।
উল্লেখ্য, এবার দেশি-বিদেশি বিভিন্ন মানবাধিকার সংগঠন বা সংগঠনগুলোর জোট থেকে ৩৯টি অংশীজনের প্রতিবেদন জমা পড়েছে। এ ছাড়া, বেলজিয়াম, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা, সুইডেন, উরুগুয়েসহ বিভিন্ন দেশ ইতোমধ্যে তাদের প্রশ্নগুলো জমা দিয়েছে, যেখানে গুম সংক্রান্ত জাতিসংঘ সনদ অনুমোদন, বাল্যবিবাহ প্রতিরোধ, মানবাধিকারকর্মী ও নাগরিক সংগঠনগুলোর জন্য অনুকূল পরিবেশ তৈরি, শান্তিপূর্ণ সভা-সমাবেশের অধিকার নিশ্চিত করাসহ নানা বিষয়ের ওপর আলোকপাত করা হয়েছে। এবারের পর্যালোচনায় প্রশ্ন ও সুপারিশ করার জন্য ১১৪টি দেশ আগ্রহ প্রকাশ করেছে।
২০০৭ সালে এই প্রক্রিয়াকে ব্যবহার করে জাতীয় পর্যায়ে মানবাধিকার পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে ২০টি মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের সমন্বয়ে গঠিত হয় হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)। প্রতিষ্ঠার পর থেকে এই ফোরাম সক্রিয়ভাবে এই প্রক্রিয়ার তিনটি পর্বে অংশগ্রহণ করেছে এবং জাতীয় পর্যায়ে ও জাতিসংঘের মানবাধিকার পরিষদে অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করেছে।
চতুর্থ পর্যায়ের জন্যও ফোরাম বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলোচনা করে একটি প্রতিবেদন তৈরি করেছে এবং মানবাধিকার পরিষদে তা জমা দিয়েছে। এই প্রতিবেদন জমা দেওয়ার আগে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং জাতীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এ বিষয়ে মত বিনিময় করা হয়।
অন্যান্য বারের মতো এবারও ফোরামের একটি প্রতিনিধি দল জেনেভায় বাংলাদেশের পর্যালোচনাকালে উপস্থিত থাকবে। এ প্রতিনিধি দলে ফোরাম সচিবালয় আইন ও সালিশ কেন্দ্র (আসক) ও ফোরামের সদস্য সংগঠন নাগরিক উদ্যোগ, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং কাপেং ফাউন্ডেশনের প্রতিনিধিরা রয়েছেন।
ফোরামের সদস্যগুলো হচ্ছে—আইন ও সালিশ কেন্দ্র (আসক)-সচিবালয়, এসিড সারভাইভার্স ফাউন্ডেশন (এএসএফ), অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্মস অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বিএসডব্লিউএস), বাংলাদেশ দলিত অ্যান্ড এক্সক্লুডেড রাইটস সোসাইটি (বিডিআরএম), বাংলাদেশ আদিবাসী ফোরাম, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বাংলাদেশ মহিলা পরিষদ, ফেয়ার, কর্মজীবী নারী, কাপেং ফাউন্ডেশন, মানুষের জন্য ফাউন্ডেশন, নাগরিক উদ্যোগ, নারীপক্ষ, ন্যাশনাল অ্যালায়েন্স অব ডিজাবল্ড পিপলস অর্গানাইজেশনস (ন্যাডপো), নিজেরা করি, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট (স্টেপস), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এবং ওমেন উইথ ডিজাবিলিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।
বর্তমান সরকার ধারাবাহিকভাবে চতুর্থবার এ প্রক্রিয়ায় অংশ নিতে যাচ্ছে। এ প্রক্রিয়ার আওতায় এবং মানবাধিকার পরিষদের সদস্যপদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার সময় মানবাধিকার সংক্রান্ত যে অঙ্গীকারগুলো সরকার তুলে ধরেছে, তা প্রকৃতপক্ষে কতটুকু বাস্তবায়ন করা হয়েছে তার একটি প্রকৃত চিত্র এই পর্যালোচনায় উঠে আসবে।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সংঘাতপূর্ণ এবং রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘর্ষ ও সহিংসতা ছড়িয়ে পড়েছে এবং গণগ্রেপ্তারের বা বিরোধী দলের নেতাকর্মীদের ধর-পাকড়ের অভিযোগ উঠছে। জনমনে চরম আতংক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্র আরও সংকুচিত হয়ে পড়ছে এবং শান্তিপূর্ণ সভা-সমাবেশের অধিকারে বাধারোপ করার অভিযোগ তীব্রতর হয়ে উঠেছে।
নানামুখি সমালোচনার মুখে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে সাইবার নিরাপত্তা আইন-২০২৩ তৈরি করেছে। কিন্তু নতুন আইনেও একইভাবে মতপ্রকাশের অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার সুযোগ রয়ে গেছে। অভিযোগ রয়েছে, কেবলমাত্র আইনের নাম পরিবর্ত হয়েছে, কিন্তু আইনের মূল চরিত্র ও ধারা প্রায় একই রয়ে গেছে।
খসড়া তথ্য সুরক্ষা আইন নিয়ে বিভিন্ন পক্ষের মতামত নেওয়ার পরও এখনও ব্যক্তির ও ব্যক্তিগত উপাত্তের সংজ্ঞা সুস্পষ্টকরণ এবং বিচারিক নজরদারির মাধ্যমে ব্যক্তিগত তথ্য সুরক্ষার নিশ্চয়তা প্রদান করা হয়নি বলে এ আইনের মাধ্যমে ব্যক্তিগত গোপনীয়তার অধিকার লঙ্ঘন করার সুযোগ রয়েছে।
অন্যদিকে সরকার একাধিকবার বৈষম্য নিরোধ আইন প্রণয়নের অঙ্গীকার করলেও এ সংক্রান্ত বিলটি এখনও চূড়ান্ত করা হয়নি। প্রকৃতপক্ষে এবারের পর্যালোচনায় নারী-শিশু, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, লৈঙ্গিক সংখ্যালঘুসহ প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, প্রাতিষ্ঠানিক অকার্যকরতা, নজরদারিকেন্দ্রিক আইনের মাধ্যমে অধিকার হরণের সুযোগ, বিশেষ করে গণমাধ্যম, বাক স্বাধীনতা, সংগঠনের অধিকার, শ্রম অধিকার হরণ, ভোটাধিকারের ক্ষেত্রে সমান প্রতিযোগিতার ক্ষেত্রের অনুপস্থিতি ইত্যাদি বিষয়ে সরকারের নানাবিধ প্রশ্নের সম্মুখীন হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।
জাতিসংঘ অংশীজনদের প্রতিবেদনের যে সারসংক্ষেপ তৈরি করেছে সেখানে এসব বিষয়ের পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর সরকারের প্রভাব, জাতীয় মানবাধিকার কমিশনের অস্বচ্ছ সদস্য নিয়োগ প্রক্রিয়া ও প্যারিস নীতিমালার সঙ্গে অসামঞ্জস্যতা, বিচারবর্হিভূত হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের অভিযোগগুলো অস্বীকার করা বা এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা বা জবাবদিহিতা নিশ্চিত না হওয়া, নাগরিক সংগঠন, মানবাধিকারকর্মী, সাংবাদিকদের হয়রানির অভিযোগসহ বিদ্যমান নানা প্রতিবন্ধকতা বা উদ্বেগের বিষয়গুলো উঠে এসেছে।
এ ছাড়া, শিশুদের অধিকার সুরক্ষায় পৃথক অধিদপ্তর গঠন, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ সংশোধন, সাক্ষী সুরক্ষা আইন প্রণয়ন, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনায় দ্রুততার সঙ্গে নিরপেক্ষ তদন্ত ও শাস্তি নিশ্চিত করা, দলিত ও অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার রক্ষায় ব্যবস্থা গ্রহণ, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পরিপূর্ণ বাস্তবায়ন, অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষা করতে রিক্রুটিং এজেন্সির ওপর নজরদারি বাড়ানোর বিষয়ে
বলা হয়েছে।
সরকারের দেওয়া জাতীয় প্রতিবেদনে মূলত তৃতীয়বারের পর্যালোচনার সময় গৃহীত ১৭৮টি সুপারিশ বাস্তবায়নে তারা নানা উদ্যোগ বা ব্যবস্থা গ্রহণ করেছে বলে উল্লেখ করেছে। তবে জাতীয় প্রতিবেদনে উল্লেখিত এসব উদ্যোগ পর্যাপ্ত কি না বা সেগুলোর ফলপ্রসূতা নিয়ে অনেকেরই দ্বিমত রয়েছে।
এ প্রক্রিয়ার মূল উদ্দেশ্য অংশগ্রহণমূলক আলোচনা বা সংলাপের মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোর মানবাধিকার সংক্রান্ত জবাবদিহিতা নিশ্চিত করা এবং এভাবে জাতীয় পর্যায়ে মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ঘটানো। তবে সাম্প্রতিক সময়ে নিবর্তনমূলক আইন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দলীয়করণ ও দখলদারির মাধ্যমে দেশের মানবাধিকার পরিস্থিতিকে যেভাবে খাদের কিনারায় ধাবিত করা হয়েছে তার থেকে উত্তরণে ব্যর্থ হলে স্বাধীন বাংলাদেশে ন্যায়বিচার, সমতা ও মৌলিক অধিকারভিত্তিক সমাজের স্বপ্ন যেমন আরও পদদলিত হবে, তেমনি আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশ ও সরকারকে আরও বিব্রত হতে হবে।
তাই সরকারের উচিত মানবাধিকার সংক্রান্ত অভিযোগগুলো অস্বীকার করার প্রবণতা থেকে বের হয়ে এসে যথাযথ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করা।
হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশের পক্ষে তামান্না হক রীতি: মিডিয়া অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাডভোকেসি ইউনিট, আইন ও সালিশ কেন্দ্র এবং সমন্বয়ক, এইচআরএফবি
প্রকাশিত লিঙ্কঃ মানবাধিকার সরকারের কাছে কতটা গুরুত্বপূর্ণ? -ডেইলি স্টার, মানবাধিকার সরকারের কাছে কতটা গুরুত্বপূর্ণ? -প্রথম আলো
Would it be too much to hope for judicial inquiries into pending cases under DSA?
With the hope of an amendment of DSA by September 2023, can people expect judicial probes into the pending cases?
The Digital Security Act is not the first of its kind to add fear and restrictions among the people.
In Bangladesh, it was preceded by the infamous Information and Communication Technology (ICT) Act 2006 (later amended in 2013). Since 2014, the ICT Act has come under harsh criticism as it was widely used to arrest and persecute individuals for expressing their views online.
According to Human Rights Watch, Bangladeshi police filed nearly 1,300 charges under the ICT Act from 2013 to April 2018. Most of these cases were filed under Section 57 of the act, which authorises the prosecution of anyone who “publishes or transmits . . . in electronic form any material” deemed “fake and obscene,” defamatory, or otherwise likely to “deprave or corrupt” its audience.
It also allows for prosecutions stemming from any online material that may cause “law and order” to “deteriorate”, “prejudice the image of the State or [a] person or “hurt religious belief.” In 2018, the government finally decided to repeal five controversial sections of the ICT Act, including the offending Section 57.
But this repeal did not result in a freer environment. Instead, the DSA incorporated these sections with even harsher penalties.
The preamble of the Digital Security Act 2018 states that this is an Act to make provisions for ensuring digital security and identification, prevention, suppression and trial of offences committed through digital devices and for matters ancillary to that. However, it has become a silent tool of the people in power to establish control over the media and oppress the dissenting voices.
This is mainly because the Act’s provisions are poorly structured and vague, which leaves wide scope of misinterpretation with overly harsh sentences, including life imprisonment for repeat offenders.
According to Ain o Salish Kendra (ASK) documentation, based on the media reports, 429 cases were filed under this act from October 2018 to June 2023. Law Minister Anisul Huq revealed that under the Digital Security Act, over 7,000 cases have been lodged nationwide as of January 2023.
The DSA has imposed an environment of self-censorship, curtailing the right to Freedom of thought, conscience and speech, a fundamental right guaranteed under Article 39 of the Constitution of Bangladesh.
Being widely bashed for lack of precision and punitive nature, in May 2018, Bangladesh’s Minister of Law, Justice and Parliamentary Affairs stated that the planned Digital Security Act would be amended and changed in cooperation with the journalistic society. However, despite promises, the revised Digital Security Act did not include the modifications proposed in nine sections of the law.
The law violates the guarantees of freedom of expression and freedom of the press enshrined in the Constitution of Bangladesh and the international conventions accepted by the state.
According to Reporters Without Border, in 2022, Bangladesh dropped 10 points on the World Press Freedom Index, positioning it 162nd out of 180 countries, translating the fear of limiting the space for independent journalism into reality.
Investigative journalism has come under great threat following the wide provision under “breaching secrecy of the Government”, mirroring the age-old provision of the Official Secrets Act with rather harsh punishment withdrawing the opportunity to hold the government accountable and transparent in state affairs.
The DSA’s most deadly element is the broad spectrum of crimes it regards as cognisable and non-bailable, granting the government enormous power. The act gives law enforcement agencies the power to arrest anyone, search any premises and seize any equipment without a warrant, requiring only suspicion that a crime has been committed using social media.
Also, the act allows the government to order the removal and blocking of any information or data on the internet that it deems necessary, suppressing those critical of its policies or those who share information on human rights violations in the country. Therefore, the charged person has no option but to remain in custody until his case is heard.
As per the account of freedominfo.net, starting from 1 January 2020 to 5 July 2023, 432 politicians, 379 journalists and 134 students have been arrested under the DSA. Some other professionals are also arrested under the act, ranging from businessmen, private employees and educators to government employees and NGO activists.
These arrests often lead to custodial torture and even custodial deaths. Mushtaq Ahmed, a writer and social activist, died in prison on February 25, 2020, after being imprisoned under the DSA. He was detained for ten months and was denied bail six times by the courts.
Ahmed Kabir Kishore, a cartoonist and social activist, spent more than ten months in prison for posting satirical cartoons and comments on Facebook criticising the health system during the outbreak and the government’s response to the Covid-19 before being released on bail on March 4, 2021. He was not granted bail multiple times until being released in the aftermath of widespread protests and an international uproar. He claimed that he endured abuse in detention.
The journalists, including Prothom Alo Editor Matiur Rahman and reporter Samsuzzaman Shams, faced legal action in a case filed under the Digital Security Act with Ramna Police Station.
On 31 March 2023, 2 days after the arrest of Samsuzzaman Shams, UN Human Rights Chief Volker Türk called for an independent judicial panel to review all pending cases brought under the Digital Security Act by issuing a press release.
Moreover, misuse of the act is seen in the recent Sultana Jesmine case, a government employee who was picked up from her residence. The recent lawsuits under DSA are filed against the local government representatives, leaders or activists of the ruling party, and even the university administration, providing a new dimension to its use.
Hridoy Chandra Mandal, the Munshiganj teacher whose detention sparked outrage across the country for teaching science in his classroom, spoke about how his life altered when he was released from jail.
“My family and I are now living in fear,” he said. “People continue to mock and abuse us. Just two weeks ago, I received a threat over a phone call to my daughter.” Hridoy Chandra is now hesitant to teach each science topic in his class and avoids many things. The students who agitated and organised the march against him continued insulting him behind his back.
Shankar Debnath, the founder and teacher of Blue Bird Kindergarten and the main victim of the Nasirnagar incident in Cumilla, is still hiding with his wife after a group of extremists burned down their ancestral home on the pretext of insulting religious sensibilities.
“After that attack, everything, including the respect, dignity, and recognition I had earned in the past 22 years of teaching, turned to ashes,” he said. Fire destroyed his house and school, yet the police kept him in jail for four months and eleven days in the name of safety. On the other hand, those who perpetrated the crime are roaming freely,” Shankar stated.
According to the Act, an investigation report must be submitted within 60 days. If required, investigators can request a 15-day extension.
The willful violation of this norm means that the accused will be subjected to pre-trial horrors such as arrests and extended stays in police custody, which is entirely contrary to the spirit of justice. However, defendants in DSA cases are frequently confronted with roadblocks in their bail applications.
Shafiqul Islam Kajol, the editor of Pokhsokal magazine and a photojournalist, has had eight bail applications denied. Those facing prosecution under the harsh law are not only being punished for simply exercising their right to free expression but their physical wellness is also being jeopardised by attempts to keep them in custody, even though they pose no threat.
These are significant dangers to journalists’ freedom to pursue their careers freely and independently.
If a false case is filed under the Women and Children Repression Prevention Act, the victims can seek legal help. However, a victim of a false case under the Digital Security Act has no such protection.
According to Amin Uddin, the Supreme Court Bar Association president, when final reports are prepared, it is assumed that the lawsuit was brought without substantive evidence. He suggested introducing a provision allowing the defendant to sue the plaintiff if the claim is not proven.
Leaving no room for further discussion on abolishing the Act, the Law Minister has repeatedly announced the plan for amending it by the coming September, admitting the misuse of the same. If maintained, we are on the verge of the amendment of the DSA.
Can we now hope for judicial probes into the pending cases?
Author: Santa Islam, Human Rights Researcher
Published link: Would it be too much to hope for judicial inquiries into pending cases under DSA?
হিন্দু আইনের সংস্কার প্রশ্নে হাইকোর্টের রুল
নারী অধিকারের বিভিন্ন বিষয় নিয়ে মানবাধিকার সংগঠনসহ অনেকেই সোচ্চার। এসব সংগঠনের উদ্যোগ ও জনস্বার্থ মামলার কারণে বিভিন্ন সময়ে এসব বিষয়ে নতুন আইন ও নীতিমালা তৈরি হয়েছে। আবার অনেক ক্ষেত্রেই রাষ্ট্রের অনীহা ও গড়িমসির কারণে তা সম্ভব হয়নি, যার ফলে নারী তার পরিপূর্ণ অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে, বাংলাদেশে হিন্দু নারীরা আইনি অধিকারের ক্ষেত্রে খুব উপেক্ষিত।
এ উপমহাদেশ এক সময় ব্রিটিশরা শাসন করত। ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্মের মাধ্যমে ব্রিটিশ শাসনের অবসান ঘটে। স্বাধীন হওয়ার পর ভারত হিন্দু নারীর অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বেশ কিছু আইন প্রণয়ন করে, যেমন- হিন্দু বিবাহ আইন, ১৯৫৫; হিন্দু নাবালকত্ব ও অভিভাবকত্ব আইন, ১৯৫৬; হিন্দু দত্তক ও ভরণপোষণ আইন, ১৯৫৬; হিন্দু উত্তরাধিকার আইন, ১৯৫৬; হিন্দু বিবাহ বৈধকরণ আইন, ১৯৪৯ এবং বিশেষ বিবাহ আইন, ১৯৫৪। এই আইনগুলো প্রণয়নের মাধ্যমে ভারতের হিন্দু পারিবারিক আইনে ব্যাপক সংস্কার সাধিত হয়েছে।
পরবর্তী সময়ে ২০০৫ ও ২০০৭ সালে হিন্দু উত্তরাধিকার আইনটি সংশোধনের মাধ্যমে ভারত আরো যুগোপযোগী করেছে। সব হিন্দু মতবাদের জন্য অভিন্ন আইন প্রবর্তন করেছে। বিয়ে নিবন্ধনের বিধান করা হয়েছে। স্বামী বা স্ত্রী যে কেউ ইচ্ছা করলে বিয়ে বিচ্ছেদ এবং বিয়ে বিচ্ছেদের পর যে কেউ পুনরায় বিয়ে করতে পারবে। উভয়ের বিয়ে বিচ্ছেদের পর ভরণপোষণের ব্যবস্থা এবং সন্তানদের হেফাজতে রাখার প্রশ্নেও আদালতের মাধ্যমে ব্যবস্থা নিতে পারবে। সব ধরনের হিন্দু মতবাদে অভিন্ন উত্তরাধিকারের বিধান রাখা হয়েছে। হিন্দু পুরুষের মৃত্যুর পর তার পুত্র-কন্যা, স্ত্রী ও মায়ের মধ্যে সম্পত্তির বিলিবণ্টনের নিশ্চয়তার কথা বলা হয়েছে। একজন নারী যে কোনো উপায়ে সম্পত্তি অর্জন করলে, সেটার মালিকানা শর্তহীনভাবে তিনি ভোগ ও হস্তান্তর করতে পারেন।
ভারতের আইনে নারীদের দত্তক গ্রহণের অধিকার দেয়া হয়েছে। প্রাপ্তবয়স্কা অবিবাহিত হিন্দু নারী দত্তক নিতে পারবেন। বিধবা, তালাকপ্রাপ্ত, ধর্মান্তরিত বা আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ বলে ঘোষিত হলেও দত্তক নিতে পারবেন। নারী-পুরুষ যে কাউকেই এবং নিকটাত্মীয় থাকলেও আগন্তুক যে কাউকে দত্তক নেয়া যাবে। দত্তক পুত্র-কন্যাও স্বাভাবিক পুত্র-কন্যার মতো উত্তরাধিকার পাবে। এসব বিষয়ে কোনো বিরোধ দেখা দিলে আদালতের মাধ্যমে প্রতিকারের বিধান রাখা হয়েছে।
কিন্তু পাকিস্তান আমল ও ১৯৭১ সালের স্বাধীনতার পর থেকে অদ্যাবধি হিন্দু পারিবারিক আইনে তেমন কোনো সংস্কার সাধিত হয়নি। সম্প্রতি যে আইনটি হয়েছে তা হলোÑ হিন্দু বিয়ে নিবন্ধন করার বিধান করে প্রণীত হিন্দু বিবাহ নিবন্ধন আইন, ২০১২। এটি ২০১৬ সালের ২৭ জানুয়ারি কার্যকর হয়। এ আইনে বলা হয়েছেÑ অন্য কোনো আইন, প্রথা, রীতিনীতিতে যা কিছু থাকুক না কেন, হিন্দু বিবাহের দালিলিক প্রমাণ সুরক্ষার উদ্দেশ্যে হিন্দু বিবাহ, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিবন্ধন করা যাবে এবং ২১ (একুশ) বৎসরের কম বয়স্ক কোনো হিন্দু পুরুষ বা ১৮ (আঠারো) বছরের কম বয়স্ক কোনো হিন্দু নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তা এই আইনের অধীন নিবন্ধনযোগ্য হবে না। তবে এর সঙ্গে কোনো হিন্দু বিবাহ এই আইনের অধীনে নিবন্ধিত না হলেও এ কারণে হিন্দু শাস্ত্র অনুযায়ী সম্পন্ন বিবাহের বৈধতা ক্ষতি হবে নাÑ এই অংশটুকু যোগ করে এবং নিবন্ধন না করলে তাকে দ-যোগ্য অপরাধ বলে ঘোষণা না করে আইনের বিধানটিকে আবার ঐচ্ছিক হিসেবেই রাখা হয়েছে।
পরবর্তী সময়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. মেফতাহ্ উদ্দিন মহোদয়ের একক বেঞ্চ ২০২০ সালের ২ সেপ্টেম্বর যতিন্দ্রনাথ ম-ল বনাম গৌরী দাসী (দেয়ানি রিভিশন নম্বর ২৪৭৭/২০০৪) রায়ে বলেছেন, হিন্দু বিধবা নারীরা স্বামীর সম্পত্তির উত্তরাধিকারী হবে অর্থাৎ স্বামীর রেখে যাওয়া কৃষি-অকৃষি উভয় প্রকার সম্পত্তিতে হিন্দু বিধবা নারীর অধিকার থাকবে। আদালত সম্পত্তি শব্দটির ব্যাখ্যায় বলেছে, সম্পত্তি শব্দের অর্থ সব সম্পত্তি সেখানে স্থাবর, অস্থাবর, বসতভিটা, কৃষিভূমি, নগদ টাকা বা অন্য সব ধরনের সম্পত্তিকে বোঝাবে। কৃষিজমি ও বসতভিটার মধ্যে পার্থক্য করার সুযোগ নেই এবং এ ধরনের সম্পত্তি বিধবার বেঁচে থাকার জন্য প্রয়োজনীয়। এ রায়টি নিঃসন্দেহে একটি মাইলফলক।
বাংলাদেশে প্রচলিত হিন্দু আইনে নারীর বিয়ে বিচ্ছেদ নেই, সম্পত্তিতে সমান উত্তরাধিকার নেই আজও। অথচ ভারত ও নেপালসহ অন্যান্য হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশের হিন্দু আইনে সমভাবে সবার অধিকার আছে। বাংলাদেশ সংবিধানের ২৭ ও ২৮ অনুচ্ছেদ অনুসারে সব নাগরিকের আইনের দৃষ্টিতে সমান এবং রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। তাছাড়া নারীর প্রতি সব প্রকার বৈষম্য বিলোপ সনদ ১৯৭৯-এ বাংলাদেশ ১৯৮৪ সালে স্বাক্ষর করে, যেখানে নারীর অধিকার ভোগ ও চর্চার প্রতিটি ক্ষেত্রে বৈষম্য দূর করার কথা বলা হয়েছে। অথচ সম্পত্তিতে সমান অধিকার না থাকার কারণে হিন্দু নারী বিভিন্নভাবে বঞ্চনা, বৈষম্য ও নির্যাতনের শিকার হচ্ছেন।
বাংলাদেশে হিন্দু আইনে নারীর সম্পত্তির অধিকার প্রশ্নে আজও প্রাচীন ও রক্ষণশীল ধ্যান-ধারণাই প্রচলিত রয়েছে। বাংলাদেশের হিন্দু নারীদের পারিবারিক অধিকারের পথটি এখনো সংকুচিত। তারা যে দুভাবে সম্পত্তি পান তা হলোÑ তার নামে সেসব সম্পত্তি ক্রয় করেন, উপহার পান বা দান হিসেবে লাভ করেন, সেগুলো স্ত্রীধন। অন্যটি ১৯৩৭ সালের সম্পত্তিতে হিন্দু নারীর অধিকার আইন অনুসারে পিতার কাছ থেকে বা স্বামীর কাছ থেকে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পান। এই দুটির সীমাবদ্ধতা হলো এই সম্পদ তিনি জীবদ্দশায় ভোগ করতে পারবেন। কিন্তু কাউকে দান করতে পারবেন না। ফলে উত্তরাধিকারের মূল বিষয় সেটা তিনি ভোগ করতে পারবেন না।
আইনের এই অসমতাকে দূর করতে, সম্পত্তিতে হিন্দু নারী ও পুরুষের সমান অধিকার আদায়ের লক্ষ্যে বেসরকারি সংগঠন ‘হিন্দু আইন প্রণয়নে নাগরিক জোট এর পক্ষে’ খসড়া হিন্দু উত্তরাধিকার আইন, ২০২০ সুপারিশ করা হয়েছে। এই খসড়া আইনে নারী-পুরুষের বা উত্তরাধিকারীর মধ্যে সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে ন্যায্যতার নীতি অনুসরণ করা হয়েছে। এখন হিন্দু নারীর অধিকারের জন্য খসড়া আইনটি পাস করাই বড় চ্যালেঞ্জ।
সম্পত্তিতে সমান অধিকার না থাকার কারণে হিন্দু নারীরা বিভিন্নভাবে বঞ্চনা, বৈষম্য ও নির্যাতনের শিকার হচ্ছেন
২০১৭ সালে আইন কমিশন থেকে পিতার সম্পত্তিতে মেয়ের সমান অধিকার দেয়া এবং বিয়ে বিচ্ছেদের সুযোগ রাখাসহ হিন্দু আইন সংস্কারের জন্য আইন মন্ত্রণালয়ে প্রস্তাবসহ সুপারিশ করা হয়েছিল। কিন্তু হিন্দু নেতাদের বিভক্তির কারণে পরে তা অগ্রগতি হয়নি।
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) অসহায় ও নির্যাতিত মানুষের আইনি সহায়তা দিয়ে থাকে। এ সংগঠনের লিগ্যাল এইড ক্লিনিকে যেসব অভিযোগ আসে, তার মধ্যে হিন্দু নারীদের অভিযোগের সংখ্যা বেড়েই চলেছে। এ বিভাগের তথ্য থেকে জানা যায়, হিন্দু নারীরা মূলত স্বামী কর্তৃক নির্যাতনের অভিযোগ বেশি করে থাকেন। তখন সমঝোতার মাধ্যমে তারা আলাদা বসবাস করেন। কিন্তু তাতে বিয়ের সমাপ্তি ঘটছে না। পুরুষরা আবারও বিয়ে করতে পারলেও নারীরা পারছেন না। এখন হিন্দু নারীরাও বিয়ে বিচ্ছেদের অধিকার চান।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, বিদ্যমান হিন্দু আইনটি পক্ষপাতমূলক। এ আইনের মাধ্যমে হিন্দু নারীদের নানাভাবে বঞ্চিত করা হচ্ছে। একই বাবার ঔরসজাত সন্তান হয়েও ছেলেরা সম্পত্তি পাবে আর মেয়েরা পাবে নাÑ এ ধারা বর্তমান যুগে অচল। অবশ্যই হিন্দু আইন সংস্কার হওয়া দরকার। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানাদাশ গুপ্ত বলেন, হিন্দু নারীদের বিয়ে বিচ্ছেদসহ নানা বিষয়ে সুনির্দিষ্ট পদ্ধতি থাকা প্রয়োজন।
হিন্দু নারীর অধিকার বিষয়ে বেসরকারি কিছু মানবাধিকার সংগঠন কাজ করে যাচ্ছে। বিভিন্ন বিষয়ে তারা সচেতনামূলক প্রোগ্রাম ও অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় গত ৩ মে ২০২৩ তারিখে হিন্দু আইনের বিয়ে নিবন্ধন, বিচ্ছেদ, ভরণপোষণ, অভিভাবকত্ব, দত্তক ও সম্পত্তির সমান উত্তরাধিকার অধিকার সুরক্ষায় যথাযথ পদক্ষেপ নিতে নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট বিভাগে রিট দায়ের করা হয়।
এ বিষয়ে প্রাথমিক শুনানিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১৪ মে ২০২৩ হিন্দু নারীর (বিয়ে নিবন্ধন, বিচ্ছেদ, ভরণপোষণ, অভিভাবকত্ব, দত্তক ও সম্পত্তির সমান অধিকার) অধিকারগুলো সুরক্ষায় নীতিমালা বা নির্দেশনা গ্রহণে যথাযথ পদক্ষেপ নিতে নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা যেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছে।
বিয়ে নিবন্ধন, বিচ্ছেদ, ভরণপোষণ, অভিভাবকত্ব, দত্তক ও সম্পত্তির সমান উত্তরাধিকার বিষয়ে হিন্দু নারীর অধিকার অর্থাৎ তাদের মৌলিক অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, ধর্মসচিব, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রাষ্ট্রের দায়িত্ব জনগণের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা। কিন্তু কিছু ক্ষেত্রে রাষ্ট্র নীরব ভূমিকা পালন করে। হিন্দু নারীর অধিকার প্রতিষ্ঠায় মানবাধিকার সংগঠনগুলোর দায়েরকৃত জনস্বার্থে মামলাটি নতুন দিক উন্মোচন করবে বলে আশা করা যায়। এ জনস্বার্থ মামলাটি সনাতন আইনবিরোধী নয়। বরং মামলা সনাতন আইন সংস্কার হয়ে আধুনিক, অধিকার দেবার জন্য অন্যতম আইন হতে পারে বলে আশা করা যায়। মামলাটির চূড়ান্ত শুনানি শেষে হিন্দু নারীর পারিবারিক অধিকারগুলো প্রতিষ্ঠিত হবে এমনটিই আশা করেন সংশ্লিষ্ট আইনজীবী ও মানবাধিকারকর্মীরা।
লেখক: মোঃ শাহীনুজ্জামান, আইনজীবী ও মানবাধিকারকর্মী
সৌজন্যে: আইন ও সালিশ কেন্দ্র (আসক)
প্রকাশিত লিঙ্কঃ হিন্দু আইনের সংস্কার প্রশ্নে হাইকোর্টের রুল