Press Statement | Ain o Salish Kendra(ASK)
Two Bangladeshis Killed in BSF Firing at the Kasba Border in Brahmanbaria: Concern and Condemnation by ASK
১০ মে ২০২৬
সংবাদ বিবৃতি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত: আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর উদ্বেগ ও নিন্দা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) গভীর উদ্বেগ, তীব্র নিন্দা জানাচ্ছে।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) মনে করে, কোনো ব্যক্তি সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে কিংবা চোরাচালান বা অন্য কোনো অপরাধে জড়িত থাকার অভিযোগ থাকলেও তার বিরুদ্ধে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণের সুযোগ রয়েছে। বিচারবহির্ভূতভাবে সরাসরি গুলি করে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। পৃথিবীর বহু দেশের সীমান্তে অনিয়মিত প্রবেশ বা সীমান্ত আইন লঙ্ঘনের ঘটনা ঘটলেও প্রাণঘাতী শক্তি প্রয়োগকে সাধারণ বা গ্রহণযোগ্য পদ্ধতি হিসেবে দেখা যায় না। মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালা অনুযায়ী জীবন রক্ষার বাধ্যবাধকতা সর্বাগ্রে বিবেচিত হওয়া প্রয়োজন।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারী থেকে ৯ মে পর্যন্ত কমপক্ষে ৬ জন বাংলাদেশী নাগরিক সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক গুলি ও নির্যাতনে নিহত হয়েছে। বাংলাদেশ-ভারত সীমান্তে প্রাণঘাতী বলপ্রয়োগ ও গুলিতে হতাহতের ঘটনা দীর্ঘদিন ধরেই একটি উদ্বেগজনক মানবাধিকার সংকট হিসেবে বিদ্যমান। সীমান্ত হত্যা বন্ধে ভারতীয় কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায় থেকে বারংবার আশ্বাস ও প্রতিশ্রুতির কথা শোনা গেলেও বাস্তবে সীমান্তে গুলি ও প্রাণহানির ঘটনা বন্ধ হচ্ছে না, যা গভীর উদ্বেগের।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) বাংলাদেশ সরকারকে দ্বিপাক্ষিক ও কূটনৈতিক আলোচনায় সীমান্ত হত্যা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে উপস্থাপনের আহ্বান জানাচ্ছে। একইসঙ্গে সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধ, দায়বদ্ধতা নিশ্চিত এবং মানবাধিকারসম্মত আচরণ নিশ্চিত করতে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে।পাশাপাশি, ভারতের মানবাধিকার সংগঠন, নাগরিক সমাজ ও গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতিও আসক আহ্বান জানায়-তারা যেন সীমান্তে সরাসরি গুলি করে হত্যার মতো অমানবিক ও অসামঞ্জস্যপূর্ণ বলপ্রয়োগ বন্ধে নিজ নিজ সরকারের সঙ্গে গঠনমূলক সংলাপ ও জনমত তৈরিতে কার্যকর ভূমিকা রাখে।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) মনে করে, বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আঞ্চলিক স্থিতিশীলতা এবং মানবিক মূল্যবোধের স্বার্থে সীমান্তে হত্যা বন্ধ হওয়া জরুরি। সীমান্ত কখনোই মানুষের জীবনহানির ক্ষেত্র হতে পারে না; বরং তা হওয়া উচিত আইনের শাসন, মানবিকতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের প্রতিফলন।
Ensure Specialised Medical Treatment and Justice for the Child in Netrokona: Ain o Salish Kendra (ASK)
৬ মে ২০২৬
সংবাদ বিবৃতি
নেত্রকোনার শিশুকে বিশেষায়িত চিকিৎসা ও ন্যায়বিচার নিশ্চিত করা হোকঃ আইন ও সালিশ কেন্দ্র (আসক)
নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে আইন ও সালিশ কেন্দ্র (আসক) । আসক মনে করে, ঘটনাটি আমাদের সামনে কেবল একটি অপরাধের বিবরণ নয়; এটি রাষ্ট্রীয় সুরক্ষা কাঠামো, সামাজিক দায়বদ্ধতা এবং শিশু অধিকার রক্ষার বাস্তব অবস্থার এক বেদনাদায়ক প্রতিফলন।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ সাগর আজকে গ্রেফতার হয়েছে। যদিও  তাঁর পক্ষে কতিপয় ব্যক্তি হুমকি দিয়ে আসছে ভুক্তভোগীর পরিবারকে। একই সঙ্গে, শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত করা চিকিৎসকের প্রতি হুমকি ও হয়রানির অভিযোগও প্রকাশিত হয়েছে গনমাধ্যমে,যা বিশেষভাবে উদ্বেগজনক। এ ধরনের ঘটনা বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার ঝুঁকি তৈরি করে এবং ন্যায়বিচারের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) মনে করে, ১১ বছর বয়সী একটি শিশুর এই অবস্থায় পৌঁছানো আমাদের শিশু সুরক্ষা ব্যবস্থার দুর্বলতাকে সামনে আনে। শিশুটির বর্তমান শারীরিক অবস্থা-পুষ্টিহীনতা, অল্প বয়স এবং গর্ভধারণের জটিলতা-তার জীবনের জন্য উচ্চ ঝুঁকি সৃষ্টি করছে। এই বাস্তবতায় তার জন্য অবিলম্বে বিশেষায়িত চিকিৎসা সেবা, নিবিড় পর্যবেক্ষণ, মানসিক সহায়তা এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ পুনর্বাসন নিশ্চিত করা অপরিহার্য। এটি কেবল চিকিৎসার বিষয় নয়; এটি তার জীবন, বিকাশ ও ভবিষ্যৎ সুরক্ষার প্রশ্ন।
বাংলাদেশের জাতীয় শিশু নীতি, ২০১১ শিশুর সর্বোত্তম স্বার্থকে সকল সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে রাখার কথা বলে এবং সব ধরনের নির্যাতন ও শোষণ থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে। একইভাবে জাতিসংঘ শিশু অধিকার সনদে শিশুর জীবন, সুরক্ষা, বিকাশ এবং মর্যাদার অধিকার রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হিসেবে স্বীকৃত। বর্তমান ঘটনায় এসব নীতিমালা কেবল নথিভুক্ত অঙ্গীকার হয়ে থাকবে, নাকি বাস্তব প্রয়োগে প্রতিফলিত হবে-তা এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।
এই প্রেক্ষাপটে আইন ও সালিশ কেন্দ্র (আসক) জোর দিয়ে বলছে, শিশুটি ও তার পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এখন সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। কোনো ধরনের সামাজিক চাপ, ভয়ভীতি বা প্রতিশোধমূলক আচরণ থেকে তাদের সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে, সংশ্লিষ্ট চিকিৎসকের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন, যাতে নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারেন।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানাচ্ছে, এ ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হোক। পাশাপাশি, আসক মনে করে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এখনো একটি অপূর্ণ অঙ্গীকার। শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সামাজিক পরিসরে জবাবদিহিতা জোরদার এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ ছাড়া এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব নয়।
Ensuring Free Media is an Essential Condition for Democracy and Human Rights: Ain o Salish Kendra (ASK)
২ মে ২০২৬
সংবাদ বিজ্ঞপ্তি
মুক্ত গণমাধ্যম নিশ্চিত করা গণতন্ত্র ও মানবাধিকারের অপরিহার্য শর্তঃ আইন ও সালিশ কেন্দ্র (আসক)
৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) গভীর গুরুত্বের সঙ্গে পুনর্ব্যক্ত করছে যে, মুক্ত, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম ছাড়া গণতন্ত্রের বিকাশ, মানবাধিকারের সুরক্ষা এবং রাষ্ট্রীয় জবাবদিহি নিশ্চিত করা সম্ভব নয়। মতপ্রকাশের স্বাধীনতা কেবল একটি স্বতন্ত্র অধিকার নয়; এটি অন্যান্য অধিকারের সুরক্ষা নিশ্চিত করার অন্যতম ভিত্তি। স্বাধীন গণমাধ্যম নাগরিকের কণ্ঠকে শক্তিশালী করে, ক্ষমতার অপব্যবহার উন্মোচিত করে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ সুগম করে।
বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদে চিন্তা, বিবেক,বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার স্বীকৃতি দেওয়া হয়েছে, যা রাষ্ট্রের ওপর এমন পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব আরোপ করে-যেখানে সাংবাদিক ও নাগরিকেরা ভয় বা হয়রানির আশঙ্কা ছাড়াই মত প্রকাশ করতে পারেন। একই সঙ্গে, সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রের ১৯ অনুচ্ছেদ এবং আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত চুক্তির (আইসিসিপিআর) ১৯ অনুচ্ছেদে তথ্য অনুসন্ধান, গ্রহণ ও প্রচারের স্বাধীনতাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক এসব অঙ্গীকারের অংশীজন হিসেবে বাংলাদেশ মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অযৌক্তিক বিধিনিষেধ পরিহারের বাধ্যবাধকতা বহন করে।
আইন ও সালিশ কেন্দ্র(আসক)মনে করে, দেশে গণমাধ্যমের স্বাধীনতা এখনও বহুমাত্রিক সংকট ও চ্যালেঞ্জের মুখোমুখি। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের আশঙ্কা, ডিজিটাল মাধ্যমে নাগরিকের মতপ্রকাশের কারণে হয়রানি, অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে কৌশলগত চাপ, মালিকানাগত প্রভাব, আত্মনিয়ন্ত্রণমূলক সেন্সরশিপ এবং মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহে বাধা-এসব বাস্তবতা স্বাধীন সাংবাদিকতার পরিসরকে সংকুচিত করছে। অনেক ক্ষেত্রে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও নজরদারির অভিযোগও উঠে আসে, যা গভীর উদ্বেগের বিষয়।
একই সঙ্গে তথ্য অধিকার আইন কার্যকর প্রয়োগের সীমাবদ্ধতা, সরকারি তথ্যপ্রাপ্তিতে অনীহা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য গোপন রাখার প্রবণতা গণতান্ত্রিক স্বচ্ছতাকে দুর্বল করে। গণমাধ্যম যদি তথ্যপ্রাপ্তিতে বাধাগ্রস্ত হয়, তবে জনগণও সত্য জানার অধিকার থেকে বঞ্চিত হয়।
বর্তমান সময়ে অসত্য তথ্য, অপতথ্য, হিংসা ছড়ানো ও ঘৃণাত্মক প্রচারণার চ্যালেঞ্জও আমাদের বাস্তবতা। তবে এ সকল চ্যালেঞ্জ মোকাবিলার উপায় স্বাধীন মতপ্রকাশ সীমিত করা নয়; বরং তথ্য যাচাইব্যবস্থা শক্তিশালী করা, গণমাধ্যমের পেশাগত মানোন্নয়ন, ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি এবং জবাবদিহিমূলক নীতিমালা গড়ে তোলা।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আইন ও সালিশ কেন্দ্র (আসক) নিম্নোক্ত প্রত্যাশা ব্যক্ত করছে-
১. সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২. মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী আইন, নীতি বা অপব্যবহার পর্যালোচনা ও সংস্কার করতে হবে।
৩. সাংবাদিকদের বিরুদ্ধে হামলা, সহিংসতা ও হয়রানির ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।
৪. তথ্য অধিকার আইন কার্যকরভাবে বাস্তবায়ন এবং সরকারি তথ্যপ্রাপ্তি সহজতর করতে হবে।
৫. রাষ্ট্র, গণমাধ্যম প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের যৌথ উদ্যোগে স্বাধীন, বহুমাত্রিক ও নৈতিক সাংবাদিকতার পরিবেশ গড়ে তুলতে হবে।
৬. নারী সাংবাদিক ও প্রান্তিক জনগোষ্ঠী থেকে আগত গণমাধ্যমকর্মীদের জন্য নিরাপদ ও বৈষম্যহীন কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর নির্বাহী পরিচালক তাহমিনা রহমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানিয়ে বলেছেন, “মুক্ত, স্বাধীন ও নিরাপদ গণমাধ্যম পরিবেশ নিশ্চিত করা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। সাংবাদিকরা যাতে ভয়, চাপ ও হয়রানি ছাড়া পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে পরিবেশ প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ জরুরি। সংবাদমাধ্যমের স্বাধীনতা সুরক্ষিত হলে নাগরিকের অধিকারও অধিকতর সুরক্ষিত হয়।”
Deep Concern of Ain o Salish Kendra (ASK) over Child Deaths amid the Measles Situation
Ain o Salish Kendra (ASK) expresses deep concern over the large number of children affected by measles and the resulting deaths amid the ongoing outbreak in Bangladesh. According to reports published in the media, a significant number of children are being newly infected with measles and measles-like symptoms every day, many are being admitted to hospitals and tragically, some are losing their lives. The deaths of children from a preventable disease are neither normal nor acceptable; rather, they reflect serious failures in public health management, policy planning and state preparedness.
Measles is a disease for which effective, safe and low-cost vaccines have been available for many years. This naturally raises critical questions: why were adequate vaccine procurement, distribution and routine immunisation not ensured in a timely manner? How did a situation arise in which a preventable disease has assumed epidemic-like proportions and is claiming the lives of children?
Media reports indicate that during the previous interim government there were delays, shortages or administrative complications in the procurement of measles vaccines. If these reports are accurate, the matter cannot be dismissed as a mere administrative lapse. It is essential to determine why vaccine procurement was delayed, at what stage decisions were stalled, whether senior officials in the relevant ministries or departments created obstacles and whether negligence, inefficiency or a lack of coordination caused grave harm to the public interest.
At the same time, the nation deserves a clear answer to a fundamental question: if the previous government failed to procure vaccines, how has the current government been able to begin procurement and implementation under the same or a similar administrative structure? What caused this difference? Where were the obstacles, who was responsible and why were necessary actions delayed? To ensure credible and transparent answers to these questions, an independent commission of inquiry should be established without delay.
According to media reports, the World Health Organization (WHO) has classified the current measles situation in Bangladesh as high risk and has advised ensuring at least 95 per cent coverage with two doses of the vaccine, rapid case detection, strengthened surveillance, prioritised vaccination for high-risk populations, special measures in border areas and stronger infection control in hospitals. This warning demonstrates that the situation is not merely a health sector crisis; it is a matter of state capacity and public safety.
Articles 15 and 18 of the Constitution of Bangladesh recognise medical care and basic health services as fundamental necessities and identify the improvement of public health as one of the State’s primary responsibilities. The State therefore has a constitutional obligation to protect public health, particularly to safeguard children from preventable diseases.
Bangladesh is also a State Party to the United Nations Convention on the Rights of the Child. Article 24 of the Convention clearly obliges States to ensure children’s right to the highest attainable standard of health, disease prevention, immunisation and necessary medical care. The deaths of children from a preventable disease are therefore not only a humanitarian tragedy, but also a serious failure to fulfil the State’s responsibilities and international commitments.
ASK urges the Government to immediately expand emergency vaccination programmes across the country, prioritise high-risk areas including urban slums, hilly regions and marginalised communities, ensure free and quality treatment for affected children, address weaknesses in the vaccine supply system and bring to account those responsible for past negligence, inaction or delays in decision-making.
সংবাদ বিবৃতি
হাম পরিস্থিতিতে শিশুমৃত্যুর ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর গভীর উদ্বেগ
দেশে চলমান হাম সংক্রমণে শিশুদের ব্যাপক আক্রান্ত হওয়া এবং মৃত্যুর ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) গভীর উদ্বেগ প্রকাশ করছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতিদিনই নতুন করে বিপুলসংখ্যক শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হচ্ছে, হাসপাতালে ভর্তি হচ্ছে এবং দুঃখজনকভাবে ভাবে প্রাণ হারাচ্ছে। একটি প্রতিরোধযোগ্য রোগে এভাবে শিশুদের মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক বা মেনে নেওয়ার মতো ঘটনা নয়; বরং এটি জনস্বাস্থ্য ব্যবস্থাপনা, নীতি পরিকল্পনা ও রাষ্ট্রীয় প্রস্তুতির গুরুতর ব্যর্থতার প্রতিফলন।
হাম এমন একটি রোগ, যার বিরুদ্ধে বহু বছর ধরে কার্যকর, নিরাপদ ও স্বল্পব্যয়ী টিকা বিদ্যমান। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে-যথাসময়ে পর্যাপ্ত টিকা সংগ্রহ, সরবরাহ এবং নিয়মিত টিকাদান কর্মসূচি কেন নিশ্চিত করা গেল না? কেন এমন একটি পরিস্থিতি তৈরি হলো, যেখানে প্রতিরোধযোগ্য রোগ আজ মহামারি-সদৃশ আকার ধারণ করে শিশুদের জীবন কেড়ে নিচ্ছে?
গণমাধ্যমসূত্রে জানা যাচ্ছে, বিগত অন্তর্বর্তী সরকারের সময় হাম প্রতিরোধী টিকা সংগ্রহে বিলম্ব, ঘাটতি কিংবা প্রশাসনিক জটিলতা ছিল। যদি তা সত্য হয়ে থাকে, তবে বিষয়টি নিছক প্রশাসনিক ত্রুটি হিসেবে দেখার সুযোগ নেই। খতিয়ে দেখা জরুরি যে, টিকা ক্রয় কেন আটকে ছিল, কোন পর্যায়ে সিদ্ধান্ত থেমে গিয়েছিল, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তরের শীর্ষ পদে দায়িত্বে থাকা ব্যক্তিরা কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিলেন কি না, কিংবা অবহেলা, অদক্ষতা বা সমন্বয়হীনতার কারণে জনস্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কি না।
একই সঙ্গে একটি মৌলিক প্রশ্নের উত্তরও জাতির জানা প্রয়োজন-যদি পূর্ববর্তী সরকার টিকা সংগ্রহে ব্যর্থ হয়ে থাকে, তবে বর্তমান সরকার কীভাবে একই বা অনুরূপ প্রশাসনিক কাঠামোর মধ্যেই টিকা সংগ্রহ ও কর্মসূচি বাস্তবায়ন শুরু করতে সক্ষম হলো? এই পার্থক্যের কারণ কী? কোথায় ছিল বাধা, কারা ছিলেন দায়ী, এবং কেন প্রয়োজনীয় পদক্ষেপ বিলম্বিত হয়েছিল? এসব প্রশ্নের নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য উত্তর নিশ্চিত করতে অবিলম্বে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা প্রয়োজন।
গণমাধ্যম সুত্রে আরো জানা যাচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের বর্তমান হাম পরিস্থিতিকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে এবং টিকার দুই ডোজে অন্তত ৯৫ শতাংশ কভারেজ নিশ্চিত করা, দ্রুত রোগ শনাক্তকরণ, নজরদারি জোরদার, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে টিকাদান, সীমান্ত এলাকায় বিশেষ ব্যবস্থা গ্রহণ এবং হাসপাতালগুলোতে সংক্রমণ নিয়ন্ত্রণ শক্তিশালী করার সুস্পষ্ট পরামর্শ দিয়েছে। আন্তর্জাতিক সংস্থার এই সতর্কতা প্রমাণ করে, পরিস্থিতি কেবল স্বাস্থ্যখাতের সংকট নয়; এটি রাষ্ট্রীয় সক্ষমতা ও জননিরাপত্তার প্রশ্ন।
বাংলাদেশের সংবিধানের ১৫ অনুচ্ছেদে চিকিৎসা ও মৌলিক স্বাস্থ্যসেবাকে নাগরিকের মৌলিক প্রয়োজন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং ১৮ অনুচ্ছেদে জনস্বাস্থ্য উন্নয়নকে রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব হিসেবে নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ নাগরিকের স্বাস্থ্য সুরক্ষা, বিশেষত শিশুদের প্রতিরোধযোগ্য রোগ থেকে রক্ষা করার রাষ্ট্রের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
একইভাবে, বাংলাদেশ জাতিসংঘের শিশু অধিকার সনদের পক্ষভুক্ত রাষ্ট্র। সনদের ২৪ অনুচ্ছেদে শিশুদের সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা, রোগ প্রতিরোধ, টিকাদান এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার বাধ্যবাধকতা স্পষ্টভাবে বলা হয়েছে। প্রতিরোধযোগ্য রোগে শিশুদের মৃত্যু তাই শুধু মানবিক বিপর্যয় নয়, এটি রাষ্ট্রীয় দায় ও আন্তর্জাতিক অঙ্গীকার রক্ষায় ব্যর্থতারও প্রশ্ন।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) সরকারের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছে-অবিলম্বে দেশব্যাপী জরুরি টিকাদান কর্মসূচি আরও সম্প্রসারণ করতে হবে; ঝুঁকিপূর্ণ অঞ্চল, বস্তি, পাহাড় ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিতে হবে; আক্রান্ত শিশুদের বিনামূল্যে ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে হবে; টিকা সরবরাহ ব্যবস্থার দুর্বলতা দূর করতে হবে; এবং অতীতের অবহেলা, গাফিলতি বা সিদ্ধান্তহীনতার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।
ASK Expresses Concern and Strong Condemnation over Torture of a Civilian by DB Police in Pirojpur
Ain o Salish Kendra (ASK) expresses deep concern and strong condemnation over the brutal torture of Md. Yunus Fakir, a caretaker of a police mess, allegedly by members of the Detective Branch (DB) police in Pirojpur.
According to information published by Samakal Online on 19 April 2026, Yunus Fakir was detained by DB police on suspicion of stealing money belonging to the Officer-in-Charge (OC) of the Pirojpur District DB. It is alleged that he was subjected to severe physical torture, including beatings and electric shocks, as well as inhuman and degrading treatment. There are also allegations that pressure was exerted on his family to extract money. The nature of the physical and psychological abuse reported in this incident constitutes not only a grave violation of human rights but also a serious abuse of state power.
Articles 31, 32 and 35(5) of the Constitution of Bangladesh clearly guarantee the rights to life, personal liberty and freedom from torture. As a State Party to the United Nations Convention Against Torture (UNCAT), Bangladesh is also bound by its international commitments, which have been clearly violated in this case. Furthermore, under the Torture and Custodial Death (Prevention) Act, 2013, custodial torture is a serious criminal offence requiring immediate legal action against those responsible.
ASK believes that such brutality is not an isolated incident but rather reflects a long-standing culture of impunity and lack of accountability. In this context, ASK urges the concerned authorities to take the following urgent measures:
Initiate immediate legal proceedings under the Torture and Custodial Death (Prevention) Act, 2013 against the members of law enforcement accused of torture, including filing cases, making arrests and ensuring due process.
Ensure the full safety and security of the victim, Md. Yunus Fakir and provide comprehensive and quality medical treatment under state supervision so that he may recover and return to a normal life.
Provide appropriate compensation to the victim as part of ensuring justice, which should reflect not only redress but also the State’s acknowledgment of responsibility.
Strengthen effective training for law enforcement personnel on human rights, legal limitations and professional ethics and establish a robust accountability framework to prevent recurrence of such incidents in the future.
Respect for human rights and the rule of law are fundamental pillars of a democratic state. ASK calls upon the relevant authorities to take prompt, visible and effective measures to prevent the recurrence of such cruel and inhuman acts.
১৯ এপ্রিল ২০২৬
সংবাদ বিবৃতি
পিরোজপুরে নাগরিককে ডিবি পুলিশের নির্যাতন: আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা
পিরোজপুরে পুলিশ মেসের তত্ত্বাবধায়ক মো. ইউনুস ফকিরের ওপর গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যদের দ্বারা সংঘটিত নৃশংস নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানাচ্ছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
১৯ এপ্রিল ২০২৬ তারিখে সমকাল অনলাইনে প্রকাশিত তথ্য অনুযায়ী, পিরোজপুর জেলা ডিবি পুলিশের  ওসির টাকা চুরি সন্দেহে ইউনুস ফকিরকে আটক করে শারীরিকভাবে নির্মম নির্যাতন চালায় ডিবি সদস্যরা। অভিযোগ রয়েছে, তাকে মারধর, বৈদ্যুতিক শক প্রদানসহ অমানবিক ও অবমাননাকর আচরণ করা হয়। এমনকি তার পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের জন্য চাপ প্রয়োগের ঘটনাও ঘটেছে । ইউনুস ফকিরকে যে ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠে এসেছে, তা শুধু মানবাধিকারের চরম লঙ্ঘন নয়,বরং রাষ্ট্রীয়  ক্ষমতার ভয়াবহ অপপ্রয়োগের দৃষ্টান্ত।
বাংলাদেশের সংবিধানের ৩১, ৩২ এবং ৩৫(৫) অনুচ্ছেদে নাগরিকের জীবন, ব্যক্তিস্বাধীনতা এবং নির্যাতনমুক্ত থাকার অধিকার সুস্পষ্টভাবে সুরক্ষিত। একই সঙ্গে জাতিসংঘের নির্যাতনবিরোধী কনভেনশন (UNCAT)-এর রাষ্ট্রপক্ষ হিসেবে বাংলাদেশ যে আন্তর্জাতিক অঙ্গীকার করেছে, এ ঘটনায় তাও স্পষ্টভাবে লঙ্ঘিত হয়েছে। এ ছাড়াও নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩ অনুযায়ী হেফাজতে নির্যাতন একটি গুরুতর ফৌজদারি অপরাধ, যার ক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণ বাধ্যতামূলক।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) মনে করে, এ ধরনের বর্বরতা কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি দীর্ঘদিনের দায়মুক্তির সংস্কৃতি এবং জবাবদিহিতার ঘাটতির একটি প্রতিফলন। এ প্রেক্ষাপটে আসক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নিম্নোক্ত বিষয়গুলো জরুরি ভিত্তিতে বিবেচনার আহ্বান জানাচ্ছে-
১। নির্যাতনের অভিযোগে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩ এর আওতায় অবিলম্বে মামলা দায়ের, গ্রেপ্তার এবং বিচার প্রক্রিয়া শুরু করতে হবে।
২। নির্যাতনের শিকার মো. ইউনুস ফকিরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং তার জন্য রাষ্ট্রীয় তত্ত্বাবধানে পূর্ণাঙ্গ ও মানসম্মত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক ; যাতে তিনি সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন।
৩। ভুক্তভোগীর প্রতি ন্যায়বিচারের অংশ হিসেবে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে হবে, যা কেবল প্রতিকারমূলক নয়, বরং রাষ্ট্রের দায় স্বীকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন।
৪। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য মানবাধিকার, আইনি সীমাবদ্ধতা এবং পেশাগত নৈতিকতা বিষয়ে কার্যকর প্রশিক্ষণ জোরদার করা এবং একটি শক্তিশালী জবাবদিহিতামূলক কাঠামো গড়ে তোলা অপরিহার্য, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যায়।
মানবাধিকারের প্রতি শ্রদ্ধা ও আইনের শাসন নিশ্চিত করা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক ভিত্তি। এ ধরনের নির্মম ও অমানবিক ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত, দৃশ্যমান এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
Human Rights Expert Tahmina Rahman Joins Ain o Salish Kendra (ASK) as Executive Director
Tahmina Rahman
According to the decision of the Executive Committee of Ain o Salish Kendra (ASK), distinguished human rights activist Tahmina Rahman assumed the role of Executive Director of the organisation on April 15, 2026.
Tahmina Rahman has made significant contributions for more than three decades at both national and international levels in the fields of human rights, women’s rights, freedom of expression, the right to information and digital rights.
She previously served as the General Secretary of the Executive Committee of Ain o Salish Kendra (ASK) from 2019 to 2020. She has also held various roles as a member of ASK’s executive committees. In addition, she served for a long time as the Regional Director of ARTICLE 19 Bangladesh and South Asia, where she played a key role in expanding the organisation’s activities, as well as in policy formulation and implementation. She is currently a member of the Board of Trustees of the Bangladesh Legal Aid and Services Trust (BLAST).
Under her leadership, several important initiatives have been implemented, including strengthening the right to information, advocating for the review and reform of the Digital Security Act and promoting a safe environment for online freedom of expression. Throughout her career, she has led major projects supported by various international organisations.
In recognition of her outstanding contributions to human rights, she was awarded the MBE (Member of the Most Excellent Order of the British Empire) by the United Kingdom in 2017. She also received the prestigious Franco-German Prize in 2016 for her contributions to human rights and the rule of law.
In her academic life, Tahmina Rahman was awarded a research fellowship from the Harvard School of Public Health. She obtained her Master degree in Laws from the University of London and a Bachelor of Laws (Honours) from the University of Dhaka.
Ain o Salish Kendra (ASK) expresses its expectation that Tahmina Rahman’s extensive experience, wisdom and leadership will further strengthen the organisation’s efforts in protecting human rights, ensuring justice and advancing democratic values.
১৬ এপ্রিল ২০২৬
প্রেস বিজ্ঞপ্তি
আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর নির্বাহী পরিচালক পদে তাহমিনা রহমান এর যোগদান
আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর নির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী বিশিষ্ট মানবাধিকার কর্মী তাহমিনা রহমান ১৫ এপ্রিল ২০২৬ তারিখে সংস্থাটির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
তাহমিনা রহমান মানবাধিকার, নারী অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, তথ্যপ্রাপ্তির অধিকার এবং ডিজিটাল অধিকারের ক্ষেত্রে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।
তিনি আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক (২০১৯-২০২০) হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও আসক এর বিভিন্ন নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আর্টিকেল -১৯ এর বাংলাদেশ এবং দক্ষিন এশিয়ার (ARTICLE 19- Bangladesh and South Asia) আঞ্চলিক পরিচালক হিসেবে দীর্ঘ সময় সংস্থাটির কার্যক্রমের বিস্তৃতি , নীতি-প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাষ্ট (ব্লাস্ট) এর ট্রাষ্টি বোর্ডের অন্যতম সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন।
তাহমিনা রহমানের নেতৃত্বে বিভিন্ন সময়ে বাস্তবায়িত প্রকল্পসমূহের মধ্যে রয়েছে তথ্যপ্রাপ্তির অধিকার জোরদারকরণ, ডিজিটাল নিরাপত্তা আইন পর্যালোচনা ও সংস্কারের পক্ষে অ্যাডভোকেসি, এবং অনলাইন মতপ্রকাশের নিরাপদ পরিবেশ তৈরিতে কাজ করা। তিনি দীর্ঘ কর্মময় জীবনে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তায় গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছেন।
মানবাধিকার কার্যক্রমে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৭ সালে যুক্তরাজ্যের ‘MBE’(Member of the Most Excellent Order of the British Empire) সম্মানে ভূষিত হন। এছাড়াও ২০১৬ সালে মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় অবদানের জন্য মর্যাদাপূর্ণ ফ্রাঙ্কো – জার্মান প্রাইজ (Franco-German Prize) অর্জন করেন।
শিক্ষাজীবনে তাহমিনা রহমান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পাবলিক হেলথ থেকে গবেষণা ফেলোশিপ অর্জন করেন এবং ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক (সন্মান) ডিগ্রি অর্জন করেন।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) প্রত্যাশা করছে , তাহমিনা রহমানের সুদীর্ঘ অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং নেতৃত্ব সংস্থাটির মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালীকরণে গতি সঞ্চার করবে।
ASK Expresses Deep Concern, Condemnation and Calls for Exemplary Punishment over Mob Killing and Attack on Shrine in Kushtia
Ain o Salish Kendra (ASK) expresses deep concern and strong condemnation over the incident in Daulatpur upazila of Kushtia, where on 11 April 2026, a man labelled as a ‘Pir’ was subjected to a coordinated mob attack, beaten and hacked to death following allegations of blasphemy. The attackers also vandalised and set fire to his shrine.
According to media reports, tensions were triggered locally by an old video circulated on social media, which later escalated into severe violence. Despite the presence of law enforcement agencies, their failure to bring the situation under control has emerged as another matter of serious concern.
ASK believes that the Constitution of Bangladesh guarantees every citizen’s right to life, liberty and security. Article 32 clearly states that no person shall be deprived of life or personal liberty except in accordance with law. Similarly, Article 31 ensures every citizen’s right to protection of the law and equal protection. In this context, any action taken outside legal processes, particularly by mobs in the name of public sentiment-constitutes a direct violation of the Constitution and undermines the rule of law.
Such brutal attacks and killings raise serious questions about the effectiveness of the country’s law enforcement system. It is particularly concerning that, during the previous interim period, organised mobs—reportedly incited by unidentified actors, carried out a series of attacks on Sufi shrines, mazars and religious establishments. These incidents involved vandalism, arson and mob killings, representing grave human rights violations. The failure to effectively prevent and stop such violence at that time appears to have increased the risk of recurrence in the present context.
ASK firmly believes that justice cannot be ensured in a democratic society without the establishment of the rule of law. The culture of taking the law into one’s own hands in the name of ‘mob justice’ cannot be tolerated, as it fosters fear, instability and a culture of impunity in society.
In this context, ASK strongly urges that all individuals directly and indirectly involved in this heinous killing in Kushtia be promptly identified through an impartial and transparent investigation and brought to justice, ensuring exemplary punishment to deter future incidents. At the same time, it is essential to identify those involved in inciting violence through provocative, misleading or hate-based content on social media and take appropriate legal action against them.
ASK further emphasises that, to prevent such incidents of mob violence in the future, it is crucial to strengthen the capacity of law enforcement agencies, ensure rapid response mechanisms and enhance their operational effectiveness. It is also necessary to ensure administrative accountability and take effective measures so that no individual or group can exploit religious sensitivities to take the law into their own hands.
১২ এপ্রিল ২০২৬
সংবাদ বিবৃতি
কুষ্টিয়ায় পিটিয়ে হত্যা ও দরবারে  হামলার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর গভীর উদ্বেগ, নিন্দা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে ১১ এপ্রিল ২০২৬ তারিখে এক ব্যক্তিকে ‘পীর’ আখ্যা দিয়ে তাঁর ওপর সংঘবদ্ধ হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা এবং তাঁর দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানাচ্ছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি পুরোনো ভিডিওকে কেন্দ্র করে স্থানীয়ভাবে উত্তেজনা সৃষ্টি হয় এবং পরবর্তীতে তা ভয়াবহ সহিংসতায় রূপ নেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি থাকা সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা এ ঘটনার আর একটি উদ্বেগজনক দিক হিসেবে প্রতীয়মান হয়েছে।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) মনে করে, বাংলাদেশের সংবিধান প্রত্যেক নাগরিকের জীবন, স্বাধীনতা ও নিরাপত্তার অধিকার নিশ্চিত করেছে। সংবিধানের ৩২ অনুচ্ছেদে “আইনানুগ প্রক্রিয়া ব্যতিরেকে কোনো ব্যক্তিকে জীবন বা ব্যক্তিস্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না” বলে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। একইভাবে ৩১ অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের আইনের আশ্রয় লাভ ও আইনের সমান সুরক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে। এ বাস্তবতায় কোনো অভিযোগ বা মতবিরোধের ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে সংঘবদ্ধ জনতার  নামে   এ ধরনের কর্মকাণ্ড  কার্যত সংবিধানের সরাসরি লঙ্ঘন এবং আইনের শাসনের পরিপন্থী।
এ ধরনের নৃশংস হামলা ও হত্যাকাণ্ড রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলে। বিশেষভাবে উদ্বেগের বিষয় হলো, বিগত অন্তর্বর্তী সরকারের সময় অজ্ঞাত ইন্ধনে পরিকল্পিতভাবে  মব তৈরি করে সুফি সাধক, মাজার ও ধর্মীয় আস্তানাগুলোর ওপর ধারাবাহিক হামলা চালিয়েছে। সেসব ঘটনায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পিটিয়ে হত্যার মতো চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। সে সময় এসব সহিংসতা প্রতিরোধ ও বন্ধে রাষ্ট্রের ব্যর্থতা আজকের বাস্তবতায় পুনরাবৃত্তির ঝুঁকি বাড়িয়েছে বলে প্রতীয়মান হয়।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, আইনের শাসন প্রতিষ্ঠা ব্যতীত একটি গণতান্ত্রিক সমাজে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব নয়। কোনোভাবেই ‘মব’ এর নামে  বা জনতার হাতে আইন তুলে নেওয়ার সংস্কৃতি মেনে নেওয়া যায় না; বরং এ ধরনের প্রবণতা সমাজে ভয়, অস্থিরতা এবং বিচারহীনতার সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়।
এই প্রেক্ষাপটে আইন ও সালিশ কেন্দ্র (আসক) জোরালো আহ্বান জানাচ্ছে যে, কুষ্টিয়ার এ নৃশংস হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকলকে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের সহিংসতায় উৎসাহিত না হয়। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক, বিভ্রান্তিকর বা বিদ্বেষমূলক কনটেন্ট প্রচারের মাধ্যমে সহিংসতা উসকে দেওয়ার সঙ্গে জড়িতদেরও চিহ্নিত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) আরও মনে করে, ভবিষ্যতে এ ধরনের মব সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করা এবং তৎপরতা জোরদার করা অপরিহার্য। ধর্মীয় সংবেদনশীলতাকে পুঁজি করে যাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইন নিজের হাতে তুলে নিতে না পারে, সে লক্ষ্যে প্রশাসনিক জবাবদিহি ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
ASK Expresses Concern over the Arrest Process of Former Speaker Dr. Shirin Sharmin Chaudhury and Incidents at Court Premises
Ain o Salish Kendra (ASK) expresses concern over the overall process of detention, taking into custody, showing arrest and producing former Speaker Dr. Shirin Sharmin Chaudhury before the court.
According to media reports, on the evening of 6 April 2026, former Speaker Dr. Shirin Sharmin Chaudhury went to a relative’s residence in Dhanmondi. Late that night, law enforcement personnel reportedly arrived at the location, detained her and took her to the Detective Branch (DB) office. In this context, a legitimate question arises as to the justification for detaining a citizen, particularly a woman, late at night. It is important to clarify whether, considering the circumstances, the arrest could have been carried out during the daytime through a more transparent and procedural approach. Ensuring necessity and transparency in the application of law is a fundamental responsibility of the State.
The chaotic situation reported in the media during her production before the court does not align with the minimum standards of order and dignity. Due to apparent shortcomings in security and management within the court premises, she was seen being pushed in a disorderly environment, which is unacceptable. Ensuring the safety, respect and dignity of every individual seeking justice is an integral responsibility of the State.
ASK believes that established laws, the Code of Criminal Procedure and directives of the higher judiciary must be duly followed in matters of arrest and custody. Any deviation or laxity in this regard is inconsistent with the fundamental principles of justice and may undermine the constitutional rights of citizens.
It is noteworthy that, in a press release issued on 22 May 2025, the Inter-Services Public Relations stated that, following the fall of the Awami League government on 5 August 2024, 626 individuals had taken shelter in various military cantonments across the country for security reasons. Media reports included the name of Dr. Shirin Sharmin Chaudhury in that list. However, in the absence of any subsequent official clarification regarding her status, the matter became a subject of public discussion. In this context, her sudden detention has naturally raised a number of questions.
It must be remembered that all organs of the State law enforcement agencies, the administration and the judiciary- are constitutionally bound to uphold the human rights of citizens. This responsibility is even more significant for a government that has recently assumed power through a public mandate, particularly when it has pledged to ensure the rule of law and constitutional rights. Therefore, it is imperative that these commitments are clearly and effectively reflected in practice, ensuring that justice, transparency and humanity are upheld equally in the State’s conduct towards every citizen.
ASK calls upon the concerned authorities to take effective measures to prevent the recurrence of such incidents in the future.
৯ এপ্রিল ২০২৬
সংবাদ বিবৃতি
সাবেক স্পিকার ডঃ শিরীন শারমিন চৌধুরী’র গ্রেপ্তার প্রক্রিয়া ও আদালত প্রাঙ্গণের ঘটনাবলি নিয়ে আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর উদ্বেগ
সাবেক স্পিকার ডঃ শিরীন শারমিন চৌধুরীর আটক, হেফাজতে নেওয়া, গ্রেপ্তার দেখানো এবং আদালতে উপস্থাপনের সামগ্রিক প্রক্রিয়া নিয়ে আইন ও সালিশ কেন্দ্র (আসক) উদ্বেগ প্রকাশ করছে।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ৬ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যায় সাবেক স্পিকার ডঃ শিরীন শারমিন চৌধুরী ধানমন্ডি এলাকায় তাঁর আত্মীয়ের বাসায় যান। সেদিন গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে উপস্থিত হয়ে ডঃ শিরীন শারমিন কে আটক করে এবং ডিবি কার্যালয়ে নিয়ে যায়। এই প্রেক্ষাপটে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে-একজন নাগরিককে, বিশেষত একজন নারীকে এরকম মধ্যরাতে আটক দেখানোর যৌক্তিকতা কী ছিল? পরিস্থিতি বিবেচনায় দিনের বেলায় অধিক স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করা সম্ভব ছিল কি না, তা স্পষ্ট করা প্রয়োজন। কেননা, আইন প্রয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয়তা ও স্বচ্ছতা বজায় রাখা রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব।
ডঃ শিরীন শারমিনকে আদালতে উপস্থাপনের সময় যে বিশৃঙ্খল পরিস্থিতির চিত্র গণমাধ্যমে উঠে এসেছে, তা ন্যূনতম শৃঙ্খলা ও মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ও ব্যবস্থাপনার ঘাটতির কারণে তাকে হুড়োহুড়ির মধ্যে পড়ে যেতে দেখা গেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিচার প্রার্থী প্রত্যেক ব্যক্তির নিরাপত্তা, সম্মান ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্বের অবিচ্ছেদ্য অংশ।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) মনে করে, গ্রেপ্তার ও হেফাজতে নেওয়ার ক্ষেত্রে প্রচলিত আইন, ফৌজদারি কার্যবিধি এবং উচ্চ আদালতের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা অপরিহার্য। এ ক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় বা শিথিলতা ন্যায়বিচারের মৌলিক নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং তা নাগরিকের সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ণ করতে পারে।
উল্লেখ্য, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ২০২৫ সালের ২২মে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পরে নিরাপত্তাজনিত কারণে ৬২৬ জন ব্যক্তি দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। গণমাধ্যমে প্রকাশিত ঐ তালিকায় ডঃ শিরীন শারমিন চৌধুরীর নামও উল্লেখ ছিল। যদিও পরবর্তী সময়ে তার অবস্থান সম্পর্কে আনুষ্ঠানিক কোনো স্পষ্ট তথ্য সামনে না আসায় বিষয়টি জনপরিসরে আলোচনার জন্ম দেয়। এই প্রেক্ষাপটে হঠাৎ করে তাকে আটক করার ঘটনাটি স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের অবকাশ তৈরি করেছে।
আমাদের সকলের মনে রাখা প্রয়োজন, রাষ্ট্রের প্রতিটি অঙ্গ-আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও বিচার বিভাগ নাগরিকের মানবাধিকার সুরক্ষায় সাংবিধানিকভাবে দায়বদ্ধ। সম্প্রতি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসা সরকারের জন্য এই দায় আরও তাৎপর্যপূর্ণ, বিশেষত যখন নির্বাচনী অঙ্গীকারে আইনের শাসন ও সাংবিধানিক অধিকারের নিশ্চয়তার প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে। সুতরাং, বর্তমান প্রেক্ষাপটে সেই অঙ্গীকারের সুস্পষ্ট ও কার্যকর প্রতিফলন নিশ্চিত করা অপরিহার্য, যাতে প্রত্যেক নাগরিকের প্রতি রাষ্ট্রীয় আচরণে ন্যায়, স্বচ্ছতা ও মানবিকতা সমানভাবে প্রতিফলিত হয়।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে।
HRFB Expresses Concern and Condemnation over Arrests under the Anti-Terrorism Act over Observance of 7 March Speech
Dhaka, 11 March 2026: Human Rights Forum Bangladesh (HRFB) expresses concern and condemnation over the arrests made under the Anti-Terrorism Act in connection with the broadcasting of the historic 7 March 1971 speech and the observance of the day.
According to media reports, three former and current students of the University of Dhaka- Sheikh Tasnim Afroze Emi, Md. Asif Ahmed Soikat and Abdul Al Mamun were detained and sent to jail under the Anti-Terrorism Act for broadcasting the speech of Bangabandhu Sheikh Mujibur Rahman through a microphone.
On the same day, four other citizens who went to place ফুল at Bangabandhu’s residence at Dhanmondi 32 to pay their respects were also detained and arrested under the same law. HRFB views these actions by the police as a violation of the constitutional right to freedom of expression. HRFB calls upon the government to investigate these incidents, including acts of taking the law into one’s own hands and violations of citizens’ rights, and to take appropriate action against those responsible. At the same time, HRFB condemns the abuse of power by the police and the apparent influence of partisan political considerations.
HRFB believes that Bangabandhu’s historic 7 March speech is a defining moment in Bangladesh’s struggle for independence and an integral part of the nation’s history. Therefore, broadcasting the speech or paying tribute to it cannot, under any circumstances, be considered a criminal offence. Rather, it is part of the country’s historical and cultural heritage and a recognised right of citizens in a democratic state.
To our knowledge, there has been no precedent of prohibiting the commemoration of any speech or historical event recognised as part of the nation’s history and Liberation War. In a democratic society, the right to remember history, express opinions and pay tribute peacefully forms part of the fundamental freedoms of citizens.
HRFB believes that it is the responsibility of the State to protect citizens’ freedom of expression, cultural rights, freedom of movement and personal dignity. Under no circumstances should fundamental rights be curtailed through the application of law, social pressure or informal power structures. Articles 27, 33 and 37 of the Constitution of Bangladesh guarantee equality before the law, personal liberty, rights after arrest, fair trial, peaceful assembly and freedom of expression.
In this context, HRFB calls upon the concerned authorities of the government to:
Conduct an independent and impartial investigation into the arrests related to the broadcasting of the historic 7 March speech and the observance of the day;
Immediately release the citizens arrested under the Anti-Terrorism Act.
HRFB emphasises that prompt and responsible action is necessary to uphold the fundamental rights recognised in the Constitution of Bangladesh and the country’s international human rights commitments, and to build a tolerant, democratic and rights-respecting society.
– Human Rights Forum Bangladesh (HRFB)
সংবাদ বিবৃতি
৭ মার্চের ভাষণ প্রচার বা দিন উদযাপনকে কেন্দ্র করে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতারের ঘটনায় হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি) এর উদ্বেগ ও নিন্দা
[ঢাকা, ১১ মার্চ ২০২৬] সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ সুত্রে জানা যাচ্ছে, ৭ মার্চ ১৯৭১ এ দেয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ মাইকযোগে প্রচার করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান তিন শিক্ষার্থী, শেখ তাসনিম আফরোজ ইমি, মো আসিফ আহমেদ সৈকত, আব্দুল আল মামুনকে আটক করে সন্ত্রাস দমন আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
একই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়া চার জন নাগরিককেও আটক করে একই আইনে গ্রেপ্তার করেছে। এইচআরএফবি পুলিশের এই পদক্ষেপগুলিকে মত প্রকাশের স্বাধীনতার সাংবিধানিক অধিকারের লঙ্ঘন হিসেবে দেখে। এইচআরএফবি সরকারকে এই ঘটনাগুলির তদন্ত করার আহ্বান জানাচ্ছে, যার মধ্যে নাগরিকদের উপর হামলা করার জন্য আইন নিজের হাতে তুলে নেওয়া এবং অধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছে। অন‍্যদিকে পুলিশের ভূমিকায় ক্ষমতার অপব্যবহার ও দৃশ্যমান দলীয় রাজনৈতিক প্রভাবের নিন্দা জানাচ্ছে এইচআরএফবি।
হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)মনে করে, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা এবং জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। ফলে এ ভাষণ প্রচার করা বা এর প্রতি শ্রদ্ধা নিবেদন করা কোনোভাবেই অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে না। বরং এটি দেশের ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকের স্বীকৃত অধিকার।
দেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের স্মারক হিসেবে স্বীকৃত কোনো ভাষণ বা ঐতিহাসিক ঘটনার স্মরণকে নিষিদ্ধ করার কোন ঘটনা ঘটেছে বলে আমাদের জানা নেই। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ইতিহাস স্মরণ, মতপ্রকাশ এবং শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা নিবেদনের অধিকার প্রত্যেক নাগরিকের মৌলিক স্বাধীনতার অংশ।
হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ মনে করে, রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা, সাংস্কৃতিক অধিকার, চলাফেরার স্বাধীনতা এবং ব্যক্তিগত মর্যাদা রক্ষা করা। কোনোভাবেই যেন আইন প্রয়োগ, সামাজিক চাপ বা অনানুষ্ঠানিক ক্ষমতার বলয়ে মৌলিক অধিকার সংকুচিত না হয়। বাংলাদেশের সংবিধানের ২৭, ৩৩, ৩৭ অনুচ্ছেদ নাগরিকের আইনানুগ সুরক্ষা, ব্যক্তিস্বাধীনতা, গ্রেপ্তার-পরবর্তী অধিকার, ন্যায্য বিচার, শান্তিপূর্ণ সমাবেশ, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে।
এই প্রেক্ষাপটে এইচআরএফবি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে-
১. ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার ও শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে গ্রেপ্তারের ঘটনাগুলোর নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত করা হোক;
২. সন্ত্রাস দমন আইনে গ্রেফতারকৃত নাগরিকদের অবিলম্বে মুক্তি দেয়া হোক;
বাংলাদেশের সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকার ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতির আলোকে একটি সহনশীল, গণতান্ত্রিক ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল সমাজ গড়ে তোলার জন্য উপরোক্ত বিষয়গুলোতে দ্রুত ও দায়িত্বশীল পদক্ষেপ নেওয়া জরুরি বলে এইচআরএফবি মনে করছে।
–হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)
International Women’s Day: There is Still a Long Way to Go for Rights, Dignity and Equality- Ain o Salish Kendra (ASK)
৮ মার্চ ২০২৬
সংবাদ বিবৃতি
আন্তর্জাতিক নারী দিবস
অধিকার, মর্যাদা ও সমতায় এখনো অনেক পথ বাকিঃ আইন ও সালিশ কেন্দ্র (আসক)
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বব্যাপী নারী অধিকার, মর্যাদা ও সমতা প্রতিষ্ঠার সংগ্রামকে স্মরণ ও নতুন করে অঙ্গীকার করার এই দিনটি বাংলাদেশের প্রেক্ষাপটেও গভীর তাৎপর্য বহন করে। দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে রাষ্ট্র নির্মাণ, অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতির প্রতিটি পর্যায়ে বাংলাদেশের নারীরা গুরুত্বপূর্ণ ও গৌরবময় অবদান রেখে চলেছেন।
বাংলাদেশের  স্বাধীনতা যুদ্ধে নারীরা যেমন নির্যাতন, আত্মত্যাগ  ও সাহসিকতার এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছে, তেমনি স্বাধীনতা-উত্তর রাষ্ট্র গঠনেও তাদের সক্রিয় অংশগ্রহণ দেশের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করেছে। কৃষি, পোশাক শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার, ব্যক্তি উদ্যোক্তা কার্যক্রম এবং প্রবাসী আয়ে নারীর অবদান আজ বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের এক গুরুত্বপূর্ণ ভিত্তি। শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং নীতি পর্যায়ে নারীর উপস্থিতি যা গত কয়েক দশকে ইতিবাচক পরিবর্তনের বলিষ্ঠ উদাহরন।
তবে এই অগ্রগতির পাশাপাশি বাস্তবতা হচ্ছে-বাংলাদেশে নারী ও কন্যাশিশুর অধিকার এখনো নানামাত্রিক চ্যালেঞ্জের মুখে রয়েছে। নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা, ধর্ষণ ও যৌন নিপীড়ন, বাল্যবিবাহ, মানবপাচার, পারিবারিক সহিংসতা এবং অনলাইন সহিংসতা উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা সামাজিক প্রতিবন্ধকতা, ভয় ও বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার  কারণে ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। একই সঙ্গে অর্থনৈতিক বৈষম্য, নিরাপদ কর্মপরিবেশের অভাব এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর সীমিত অংশগ্রহণ নারীর ক্ষমতায়নের পথে গুরুত্বপূর্ণ বাধা হয়ে আছে।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন পরিসরে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী অধিকার বিষয়ে কিছু গোষ্ঠীর পক্ষ থেকে নারী বিদ্বেষমূলক বক্তব্য ও আচরণের বহিঃপ্রকাশ লক্ষ্য করা যাচ্ছে, যা গভীর উদ্বেগের বিষয়। নারীর পোশাক, চলাফেরা এবং ব্যক্তিস্বাধীনতা নিয়ে অবমাননাকর মন্তব্য ও এমন কিছু বক্তব্য প্রকাশিত হচ্ছে যা নারীর মৌলিক অধিকার এবং মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে। যদিও এ ধরনের দৃষ্টিভঙ্গি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মূল্যবোধের প্রতিফলন নয়, তবুও এ ধরনের প্রবণতা সমাজে বৈষম্য ও সহিংসতার সংস্কৃতিকে উৎসাহিত করতে পারে। আইন ও সালিশ কেন্দ্র (আসক) মনে করে, সংবিধান প্রদত্ত সমতা, মর্যাদা ও স্বাধীনতার নীতির আলোকে নারী বিদ্বেষমূলক বক্তব্য ও আচরণের বিরুদ্ধে সামাজিক ও প্রাতিষ্ঠানিকভাবে দৃঢ় অবস্থান নেওয়া জরুরি।
বাংলাদেশের সংবিধান নারী-পুরুষের সমতা ও বৈষম্যহীনতার সুস্পষ্ট অঙ্গীকার করেছে। সংবিধানের ২৭, ২৮ ও ২৯ অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতা, লিঙ্গভিত্তিক বৈষম্য নিষিদ্ধকরণ এবং রাষ্ট্রীয় সুযোগ-সুবিধায় সমান অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে নারী অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ বিভিন্ন চুক্তি ও সনদে অঙ্গীকারাবদ্ধ। নারী বৈষম্য বিলোপ সনদ (সিডও), শিশু  অধিকার সনদ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এ স ডিজি) বাস্তবায়নের মাধ্যমে নারী ও কন্যাশিশুর অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি রাষ্ট্র গ্রহণ করেছে।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) মনে করে, নারীর অধিকার নিশ্চিত করতে আইন প্রণয়নের পাশাপাশি তার কার্যকর বাস্তবায়ন অত্যন্ত জরুরি। সহিংসতার শিকার নারীর জন্য সহজপ্রাপ্য ও ভুক্তভোগীবান্ধব বিচারপ্রক্রিয়া নিশ্চিত করা, আইন প্রয়োগকারী সংস্থার জবাবদিহিতা জোরদার করা, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা এবং শিক্ষা ও অর্থনৈতিক সুযোগে নারীর সমান প্রবেশাধিকার নিশ্চিত করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আইন ও সালিশ কেন্দ্র (আসক) মনে করে, নারীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা কেবল একটি উন্নয়নমূলক লক্ষ্য নয়; এটি একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার মৌলিক শর্ত। নারী ও কন্যাশিশুর প্রতি বৈষম্য ও সহিংসতামুক্ত একটি সমাজ গড়ে তুলতে রাষ্ট্র, নাগরিক সমাজ এবং সকল মানুষের সম্মিলিত ও দায়বদ্ধ উদ্যোগ অপরিহার্য।