Ain o Salish Kendra (ASK) extends its sincere congratulations and best wishes to human rights defender Advocate Md. Asaduzzaman on his appointment as the Minister for Law, Justice and Parliamentary Affairs in the newly elected government.
Advocate Md. Asaduzzaman, a former Secretary General and former Executive Committee Member of ASK, and one of its most active members, is a Senior Advocate of the Supreme Court of Bangladesh and a former Attorney General of Bangladesh. ASK warmly welcomes his assumption of this important responsibility.
For more than three decades, Advocate Md. Asaduzzaman has been working to advance the protection of human rights, uphold the rule of law, and ensure access to justice. Through conducting a significant number of landmark public interest litigations aimed at safeguarding citizens’ constitutional rights, he has made important contributions to the promotion and protection of human rights. We believe that his professional integrity, legal expertise, experience, and strong commitment to human values will further strengthen the country’s legal and judicial system.
We hope that, in carrying out his responsibilities at the Ministry of Law, Justice and Parliamentary Affairs, he will play an effective role in promoting human rights, justice, and the rule of law, and in facilitating greater access to justice for ordinary citizens.
ASK expresses its optimism that his leadership will make a positive contribution to upholding human rights, democracy, and constitutional values in Bangladesh.
১৮ ফেব্রুয়ারি ২০২৬
প্রেস বিজ্ঞপ্তি
মানবাধিকার কর্মী এডভোকেট মো. আসাদুজ্জামান কে আইনমন্ত্রী নিয়োগে আইন ও সালিশ কেন্দ্র ( আসক) এর অভিনন্দন
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর সাবেক সেক্রেটারী জেনারেল, নির্বাহী পরিষদের সাবেক সদস্য এবং অন্যতম সক্রিয় সদস্য মানবাধিকার কর্মী, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র এডভোকেট এবং সাবেক এটর্নী জেনারেল মো. আসাদুজ্জামান নব নির্বাচিত সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ পাওয়ায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
এডভোকেট মো. আসাদুজ্জামান তিন দশকেরও বেশি সময় ধরে মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে আসছেন। তিনি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষায় উল্লেখযোগ্য সংখ্যক গুরুত্বপূর্ণ জনস্বার্থমূলক মামলা পরিচালনা করে মানবাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার পেশাগত সততা, আইনি দক্ষতা, অভিজ্ঞতা এবং মানবিক মূল্যবোধ দেশের আইন ও বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।
আমরা আশা করি, তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এর দায়িত্ব পালনকালে মানবাধিকার, ন্যায়বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবেন এবং সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তি আরও সহজতর হবে।
মানবাধিকার, গণতন্ত্র এবং সাংবিধানিক মূল্যবোধ সমুন্নত রাখতে তার নেতৃত্ব বাংলাদেশ এর জন্য ইতিবাচক অবদান রাখবে বলে আইন ও সালিশ কেন্দ্র (আসক) আশাবাদ ব্যক্ত করছে।












Visit Today : 157
Visit Yesterday : 485
Total Visit : 347647
Who's Online : 6