প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২১, বাংলা ট্রিবিউন
লিঙ্কঃ মাদ্রাসায় শিশুশিক্ষার্থী নির্যাতনে আসকের উদ্বেগ
মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। রবিবার (১৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ জানানো হয়।
আইন ও সালিশ কেন্দ্রের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন মাদ্রাসায় শিক্ষার্থীদের বলাৎকারসহ নানা নির্যাতনের সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়ে আসছে। কয়েকদিন আগে চট্টগ্রামের হাটহাজারীতে একটি শিশুশিক্ষার্থীকে অত্যন্ত নিষ্ঠুরভাবে পেটানোর পাশাপাশি গত মাসে গাজীপুর, আশুলিয়া, বাউফলসহ মাদ্রাসার শিক্ষক দ্বারা শিশু বলাৎকারের ঘটনা জানা গেছে। আসক মাদ্রাসায় শিশুদের ওপর এমন নির্যাতন ও বলাৎকারের ঘটনায় উদ্বিগ্ন।
আসক মনে করে, এসব ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি মাদ্রাসাসহ প্রতিটি শিশু শিক্ষাভিত্তিক প্রতিষ্ঠানগুলোতে নিরপেক্ষ পর্যবেক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠা করা আবশ্যক। যাতে করে এ ধরনের ঘটনা বন্ধ করা যায়।













Visit Today : 262
Visit Yesterday : 1937
Total Visit : 341563
Who's Online : 5