বৈষম্যহীন, সমতাভিত্তিক এবং টেকসই পৃথিবী গড়ার লক্ষে নারীরা দৃঢ়তার সাথে এগিয়ে চলেছে। জেন্ডার সমতা নিশ্চিত করার লক্ষে সকল ধরনের সহিংসতারোধে ও অধিকার আদায়ে নির্ভীক ও সাহসিকতার সাথে রুখে দাড়াতে হবে এবং এ বিষয়ে পুরুষদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। একইসাথে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার এবং সম্পত্তিতে নারীর সমানাধিকার নিশ্চিত করতে রাষ্ট্রকে উদ্যোগী হতে হবে। এমনই বার্তা উঠে আসে (৭ মার্চ ২০২২, বিকাল ৩টায়) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আইন ও সালিশ কেন্দ্র (আসক) আয়োজিত ‘সমতার পথে’ শীর্ষক অনলাইন আলোচনা সভায়। সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ৪ জন সফল নারী ব্যাক্তিত্ব – অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র উপ-পুলিশ কমিশনার ফরিদা ইয়াসমিন। আরও উপস্থিত ছিলেন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর নির্বাহী পরিচালক গোলাম মনোয়ার কামাল, আসক এর পরিচালক-কর্মসূচী, নীনা গোস্বামী সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন আবু আহমেদ ফয়জুল কবির, জ্যেষ্ঠ সমন্বয়ক, আসক।












Visit Today : 362
Visit Yesterday : 444
Total Visit : 391041
Who's Online : 2