আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর উদ্যোগে ঢাকার আসাদ গেইটে আজ ২৮ সেপ্টেম্বর ২০২০ সকাল ১১টায়, ‘ধর্ষণ, হত্যা, নির্যাতনসহ নারীর প্রতি ক্রমবর্ধমান সংহিসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি’তে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন থেকে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। ঢাকার এ মানববন্ধন ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় স্থানীয় মানবাধিকারকর্মীরা একই দাবিতে মানববন্ধন করেছেন। অংশগ্রহণকারীরা করোনা ভাইরাস সম্পর্কিত সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ করেছেন।














Visit Today : 263
Visit Yesterday : 1445
Total Visit : 397125
Who's Online : 8