প্রকাশিতঃ ২১ মার্চ ২০২১, বাংলা ট্রিবিউন
লিঙ্কঃ সুনামগঞ্জের ঘটনায় প্রশাসনের জবাবদিহি নিশ্চিতের দাবি আসকের
সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘু বাড়িঘরে হামলার ঘটনায় স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করাসহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে চারটি দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। রবিবার (২১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবিগুলো জানায় সংগঠনটি।
আইন ও সালিশ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টের জের ধরে গত ১৬ মার্চ সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা চালানো হয়। এ ঘটনার সরেজমিন অনুসন্ধান করার জন্য আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষ থেকে দু’সদস্য বিশিষ্ট একটি দল গত ১৯ মার্চ ঘটনাস্থলে যায়। তাদের পর্যবেক্ষণে এটা স্পষ্ট হয়েছে যে, পরিস্থিতি নিয়ন্ত্রণ ও হামলা রোধে স্থানীয় পুলিশ ও প্রশাসন দায়িত্বে অবহেলা করেছে।
আইন ও সালিশ কেন্দ্রের দাবিগুলো হচ্ছে হামলার আগে ও হামলার সময় স্থানীয় পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিরপেক্ষভাবে তদন্ত করে তাদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। হামলার সঙ্গে জড়িতদের নিরপেক্ষভাবে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। দায়ী কেউ যেন বাদ পড়ে না যায় বা নিরপরাধ কেউ যেন ভোগান্তির শিকার না হয়। সংখ্যালঘু পরিবারগুলোর নিরাপত্তাহীনতা কাটাতে কার্যকর সুরক্ষার ব্যবস্থা করতে হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।













Visit Today : 229
Visit Yesterday : 1830
Total Visit : 387206
Who's Online : 9