প্রকাশিতঃ ১০ এপ্রিল ২০২১, জাগো নিউজ
লিঙ্কঃ চলতি বছরের প্রথম তিন মাসে ধর্ষণের শিকার ১৫৫ শিশু
চলতি বছরের জানুয়ারী-মার্চ, এই তিন মাসে ধর্ষণের শিকার হয়েছে ১৫৫ শিশু। একই সময়ে বিভিন্ন বিরোধে ১৪৪ শিশুকে হত্যা করা হয়েছে।
শনিবার (১০ এপ্রিল) আইন ও সালিশ কেন্দ্রের (আসক) ‘হিউম্যান রাইটস সিচুয়েশন ইন বাংলাদেশ’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
২০২১ সালের ১ জানুয়ারী থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের ৯টি জাতীয় দৈনিক ও একাধিক অনলাইন গণমাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে আসক।
প্রতিবেদনে বলা হয়, এই তিন মাসে ২৩৮ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এ সময়ে ২২ জন নারী যৌন সহিংসতা, ৮ জন নারী এসিড আক্রমণের শিকার, ১০৭ জন পারিবারিক সহিংসতার শিকার ও ৩৫ জন নারী যৌতুক না দিতে পেরে সহিংসতার শিকার হয়েছেন। একই সময়ে ৫ গৃহকর্মী মারা গেছে।
আসকের এই প্রতিবেদনে বলা হয়, এ সময়ে সংখ্যালঘুদের ৯৪ টি ঘর আক্রান্ত হয়েছে, ভাঙচুর হয়েছে ৩৪ টি উপাসনালয়।
আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ১৪ জন, কারাগারে ১৪ জন ও রাজনৈতিক সহিংসতার শিকার হয়ে ৩৬ জন মৃত্যুবরণ করেছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, এই তিন মাসে ৬৫ জন সাংবাদিক সহিংসতার শিকার হয়েছেন। ৫ জন গণপিটুনির শিকার হয়ে এবং ৩ জন সীমান্তে মৃত্যুবরণ করেছেন।












Visit Today : 77
Visit Yesterday : 457
Total Visit : 390312
Who's Online : 3