Ain o Salish Kendra (ASK) expresses deep concern over the attack on human rights defender Nadima Khan in Barishal. According to media reports, Nadima Khan was subjected to a group attack while staying at her residence in Barishal on 18 July 2026. She sustained injuries in the attack and received treatment at Sher-e-Bangla Medical College Hospital. A case has been filed with Barishal Sadar Police Station and the police have already arrested one of the accused.
Ain o Salish Kendra (ASK) believes that such an attack on a young human rights defender not only constitutes an assault on her personal safety but also sends a concerning message to individuals and human rights defenders working to promote and protect human rights. It is crucial to ensure a fair, impartial and prompt investigation into the incident and to bring all those responsible to justice.
Ain o Salish Kendra (ASK) calls upon the concerned authorities to promptly arrest all those accused of involvement in the incident, ensure an impartial investigation and provide adequate security to Nadima Khan.
২০ জুলাই ২০২৬
সংবাদ বিজ্ঞপ্তি
মানবাধিকারকর্মী নাদিমা খানের ওপর হামলার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর গভীর উদ্বেগ
মানবাধিকারকর্মী নাদিমা খানের ওপর বরিশালে সংঘটিত হামলার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) গভীর উদ্বেগ প্রকাশ করছে। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, ১৮ জুলাই ২০২৬ তারিখে বরিশালে নিজ বাসভবনে অবস্থানকালে সংঘবদ্ধভাবে নাদিমা খানের ওপর হামলা চালানো হয়। হামলায় তিনি আহত হয়েছেন এবং শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। এ ঘটনায় বরিশাল সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং ইতোমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) মনে করে, একজন তরুন মানবাধিকারকর্মীর ওপর এ ধরনের হামলা শুধু ব্যক্তির নিরাপত্তার ওপর আঘাত নয়, বরং মানবাধিকার রক্ষায় কাজ করা ব্যক্তি ও অধিকারকর্মীদের জন্যও উদ্বেগজনক বার্তা বহন করে। এ ধরনের ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করে জড়িত সকল ব্যক্তিকে আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ ঘটনায় জড়িত সকল অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং নাদিমা খানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে।












Visit Today : 2893
Visit Yesterday : 2636
Total Visit : 311512
Who's Online : 8