Ain o Salish Kendra (ASK) Elects Its Secretary General and Treasurer

২৩ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর সেক্রেটারি জেনারেল ও ট্রেজারার নির্বাচিত

আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর নির্বাহী পরিষদের ২২ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাজিয়া কবির সেক্রেটারি জেনারেল এবং ব্যারিস্টার হেলাল উদ্দিন চৌধুরী ট্রেজারার হিসেবে নির্বাচিত হয়েছেন।

আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর নির্বাহী পরিষদের প্রেসিডেন্ট অ্যাডভোকেট জেড আই খান পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় নির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিচারপতি (অবসরপ্রাপ্ত) নিজামুল হক নাসিম, আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট তাহমিনা রহমান এবং মাবরুক মোহাম্মদ।

সভায় নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল ও ট্রেজারারের প্রতি শুভেচ্ছা জানানো হয় এবং তাঁদের নেতৃত্বে আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আইনি সহায়তামূলক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করা হয়।