বাংলাদেশ সুপ্রিম বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি ও মানবাধিকারকর্মী অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান, ইদ্রিস ভাই গত ২৪ জুন ২০২০, সবার কাছ থেকে চিরবিদায় নিয়েছেন। তাঁর এ প্রয়াণে সবাই ব্যথিত ও শোকাহত।

মানবাধিকার রক্ষার আইনি লড়াইয়ে সবসময় অগ্রণী ভূমিকা পালনকারী এ মহান ব্যক্তির কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাকে স্মরণ করা এবং তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য, ০৪ জুলাই ২০২০, আসক একটি অনলাইন স্মরণসভা, “স্মরণে প্রিয় ইদ্রিস ভাই”, আয়োজন করে। যারা নানাভাবে তাঁর সংস্পর্শে আসার এবং মানবাধিকার ও অসহায় মানুষের আইনি অধিকার রক্ষায় তাঁর নিরলস প্রচেষ্টার সঙ্গী হওয়ার সৌভাগ্য পেয়েছেন, তাদের অনেকে আজ একত্রিত হন এবং ইদ্রিসুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে। তারা সকলে নানা স্মৃতিচারণার মাধ্যমে নিপীড়িত মানুষকে বিনামূল্যে আইন সহায়তা প্রদান এবং সাধারন মানুষের মানবাধিকার ও সাংবিধানিক অধিকার আদায়ে তাঁর অনন্য অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন।













Visit Today : 658
Visit Yesterday : 1963
Total Visit : 376278
Who's Online : 10