নাগরিকদের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করার জন্য একটি আইনি কাঠামো তৈরির প্রয়োজনীয়তা উপলব্ধি করে আসক ২০১৯ সালে স্বাস্থ্যসেবা বাস্তবায়ন আইনের খসড়া তৈরি করে। খসড়াটি নিয়ে ইতোমধ্যে বিভিন্ন বিশেষজ্ঞ ও অংশীজনদের সাথে মতবিনিময় করা হয়েছে। বর্তমানে আসক ওয়েবসাইটে খসড়াটি র্সবধারণের মতামত প্রদানের জন্য রাখা হয়েছে। আগামী ১ লা সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত এ মতামত সংগ্রহ করা হবে। প্রদত্ত মতামত সংযোজন করে পরবর্তী সময়ে খসড়াটি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের বিবেচনা ও পরবর্তী পদক্ষেপের জন্য পেশ করা হবে। আগ্রহীদের উল্লেখিত সময়ের মধ্যে খসড়াটি পর্যালোচনা করে ই-মেইলে [mia@askbd.org] মতামত পাঠানোর জন্য অনুরোধ করা হলো।












Visit Today : 695
Visit Yesterday : 728
Total Visit : 388605
Who's Online : 4